× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নতুন ধারাবাহিকে মম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

নতুন ধারাবাহিকে মম

বিটিভিতে আবারও আসছে জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে নতুন ধারাবাহিক নাটক ‘নায়কের নাম কবি’। আগামী ২৭ নভেম্বর থেকে ধারাবাহিকটি প্রচার শুরু হবে। নির্মাণ করেছেন অভিনেতা নাদের চৌধুরী। ২৬ পর্বের ধারাবাহিকটির চিত্রনাট্যও লিখেছেন ইমদাদুল হক মিলন। 

যেখানে দীর্ঘদিন পর এক ভিন্নধর্মী গল্পে হাজির হচ্ছেন সবার প্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। মম ছাড়াও এ নাটকে আরও অভিনয় করেছেন আবদুন নূর সজল, ঝুনা চৌধুরী, সাবেরী আলম, শিরিন আলম, আবদুল্লাহ রানা, রেবেকা রউফসহ প্রায় ৭০ জন অভিনয়শিল্পী। 

প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হওয়ার কথা রয়েছে এটি। মম জানান, অনেক দিন পর একটা মনের মতো কাজ করতে যাচ্ছি। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবে। 

নাটকটি নিয়ে আশাবাদী মম। তিনি বলেন, ‘অনেক দিন পর ধারাবাহিকে কাজ করা হলো। সেই সঙ্গে বিটিভিতেও অনেক দিন পর অভিনয়। খুব ভালো লাগছে। আমার বিশ্বাস, নাটকটি প্রচারে এলে ভালো লাগবে দর্শকের।’

অন্যদিকে নাটকটি পরিচালনার পাশাপাশি নাদের চৌধুরী এসআই হায়দার নামে গুরুত্বপূর্ণ একটি চরিত্রেও অভিনয় করেছেন। তিনি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম ইমদাদুল হক মিলনের গল্প নিয়ে একটি কাজ করব। অবশেষে কাজটি করতে পেরে আনন্দিত।’ কাজটি করার পেছনের কারণ প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ‘আগের নাটকে বিনোদনের সঙ্গে আমাদের সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি, ভাষার পরিচয় পাওয়া যেত সেই ধারাবাহিকতায় আমি এমন একটি কাজ করতে চাচ্ছিলাম যাতে এই সবগুলো উপাদান থাকে।’ 

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের বিখ্যাত সাহিত্যিকদের সৃষ্টি নিয়ে কাজ করলে অনেকটাই নির্ভার থাকা যায়। কারণ তাদের লেখায় বরাবরই উঠে আসে বাংলাদেশের আসল পরিচয়, যা পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরা খুবই জরুরি। যেমন এ নাটকে একটি ফানি দৃশ্যের কথা বলি, যার মধ্য দিয়ে বাংলা ভাষাচর্চার দিকে গুরুত্বারোপ করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা