বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২২ ১৪:৩১ পিএম
ভারতের জাতীয় ক্রাশ বলা হয় অভিনেত্রী দিশা পাটানিকে। তার আবেদনময়ী ফিটনেসের ভক্ত গোটা বিশ্ব জুড়ে। এছাড়া নিজের অভিনয় ও নৃত্য দিয়ে অনেক আগেই মন জয় করেছেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তার শেয়ার করা ছবিগুলো মুহূর্তেই ভক্তদের মাঝে ভাইরাল হয়ে যায়।
দিশা পাটানি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়। ইনস্টাগ্রাম ও ফেসবুক মিলিয়ে তার ভক্ত সংখ্যা প্রায় ৭৩ মিলিয়ন। এর মধ্যে ইনস্টাগ্রামে তাকে অনুসরণ করে ৫২ মিলিয়নের বেশি, আর ফেসবুকে ২২ মিলিয়নের কাছাকাছি। তিনি তার ভক্তদের জন্য নিয়মিত ছবি শেয়ার করেন।
যেখানে নিজের জিম, সুইমিং আবার কখনো সাগর পারে বিকিনি পরে ভক্তদের মন জয় করেন তিনি। এবার নিজের ওয়াশরুমের ছবি শেয়ার করে উত্তাপ ছড়ালেন তিনি।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে দিশাকে দেখা যায় নিজের ওয়াশরুমে দাঁড়িয়ে আছেন তিনি। পরনে সাদা নাইটি ও কালো রঙের বিকিনি পরে হাতে মোবাইল নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। তার এমন আবেদনময়ী ছবি নজর এড়াতে পারেনি কৃষ্ণা শ্রফেরও। ছবির নিচে টাইগার শ্রফের ছোট বোন লেখেন, ‘আগুন’।
এর আগে দিশা ছবির সঙ্গে ক্যাপশনে জুড়ে দেন, ‘নিজের মিষ্টি খাও’।
চলতি বছর দীর্ঘ ছয় বছরের সম্পর্কে ইতি টেনেছেন জ্যাকি-পুত্র টাইগার এবং দিশা পাটানি। ২০১৮ সালে ‘বাঘি ২’ সিনেমায় এই জুটিকে প্রথম বড় পর্দায় একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্ক মজবুত হয়। এই সম্পর্কের সূত্রেই শ্রফ পরিবারের ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন দিশা। হঠাৎ করেই সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেন টাইগার ও দিশা। তারপরই বলিপাড়ায় তাঁদের নিয়ে শুরু হয় গুঞ্জন। যদিও বিচ্ছেদের কারণ নিয়ে দু’জনের কেউই কিছু বলেননি।