প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৬ পিএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২১ পিএম
সৃজিতকে ভুলে অর্ণবের প্রেমে মিথিলা । ছবি: সংগৃহীত
কলকাতার চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জীর সঙ্গে সংক্ষিপ্ত প্রেম শেষে বিয়ের পিঁড়িতে বসেন রাফিয়াথ রশীদ মিথিলা। ২০১৯ সালের ডিসেম্বরে মালাবদল করেন তারা। এরপর তাদের সংসার জীবন সুখেই কাটছিল। কিন্তু চার বছর যেতে না যেতে তাতে ছন্দপতনের গুঞ্জন। এর আগেও এ ধরনের খবর চাউর হয়েছে। তবে তা উড়িয়ে দেন এ জুটি। এবার সত্যিই বিচ্ছেদের পথে হাঁটছেন!
চলতি মাসের ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিতের জন্মদিন। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রমতে, ওই দিন সোশ্যাল মিডিয়ায় নানাজনের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। অথচ স্বামীর উদ্দেশে মিথিলার কোনো শুভেচ্ছাবার্তা পাওয়া যায়নি। আর তাতেই ছড়িয়েছে বিচ্ছেদের গুঞ্জন। কারণ এর আগে এই বিশেষ দিনে অভিনেত্রীকে চুপ থাকতে দেখা যায়নি।
এদিকে অভিনেত্রী ইলোরা গহর এক সাক্ষাৎকারে জানান, ওপার বাংলার সিনেমায় প্রতিষ্ঠিত হতেই সৃজিতকে বিয়ে করেছিলেন মিথিলা। তার ভাষ্য, ‘মিথিলা মনক্ষুণ্ন হয়েছেন যখন দেখেছেন, আজমেরি (বাঁধন) কাজ করছে ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে। কষ্ট পেয়েছে। তারপর হয়তোবা আশাভঙ্গ হয়েছে যখন পরবর্তীতে অন্য একজন ডিরেক্টরের সিনেমায় কাজ করেও ফলপ্রসূ কিছু হয়নি। সৃজিত বাইরে বাইরে কাজ করছেন। দেখা হয় না। মিথিলাও বাইরে থাকেন। স্বামী হিসেবে যখন দেখেছেন, তার কর্মজীবন আলাদা। বন্ধুত্ব জীবন আলাদা। সৃজিতের অনেক বান্ধবীও হয়তো তার পছন্দ হচ্ছিল না।’

এরপর দাবি করেন দুইবাংলার জনপ্রিয় গায়ক অর্ণবের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিথিলা। তিনি বলেন, ‘শুনেছি অর্ণবের সাথে তার (মিথিলা) প্রেম হয়েছে। হতেই পারে। এখানে আমরা মিথিলাকে কলঙ্কিত না করি।’
বলে রাখা ভালো, অর্ণব ও মিথিলা সম্পর্কে ফুফাতো-মামাতো ভাইবোন। ওপার বাংলার কণ্ঠশিল্পী সুনিধি নায়েককে ২০২০ সালের ২৮ অক্টোবর বিয়ে করেন অর্ণব। এর আগে ২০০১ সালে আরেক কণ্ঠশিল্পী সাহানা বাজপেয়ীকে বিয়ে করেছিলেন। সাত বছর পর ২০০৮ সালে বিচ্ছেদ ঘটে তাদের। দেশের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয় ২০০৬ সালের ৩ আগস্ট। তাদের বিবাহবিচ্ছেদ হয় ২০১৭ সালের জুলাই মাসে।