× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুরোনো প্রেম নতুন করে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৪৪ পিএম

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫:৫৫ পিএম

জাহ্নবী কাপুর । ছবি: সংগৃহীত

জাহ্নবী কাপুর । ছবি: সংগৃহীত

শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুরের সঙ্গে শিখর পাহাড়িয়ার সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। বলিউডে অভিষেকের সময় তাদের সম্পর্কের বাঁধন ছিন্ন হয়। প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পরও বি-টাউনের একাধিক পার্টিতে নজর কেড়েছেন তারা। 

মূলত শ্রীদেবীর মৃত্যুর পর ফের শিখর পাহাড়িয়ার কাছাকাছি আসেন জাহ্নবী। একটা সময় আড়ালে লুকিয়ে চলছিল প্রেম। তবে গত বছরের শুরু থেকে যেন সাহসী হয়ে উঠেছেন তিনি। ব্যাপারটা একটু খোলাসা করে বলা যাক। সম্প্রতি মুক্তি পেয়েছে জাহ্নবী কাপুর ও জুনিয়র এনটিআর জুটির ছবি ‘দেবারা’।

ইতোমধ্যেই বক্স অফিসে দারুণ ব্যবসা করেছে এই ছবি। এটি দেখতে গিয়ে আবারও শ্রীদেবীকন্যার প্রেমে পড়লেন শিখর। একটি দৃশ্যের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শিখর লিখেছেন, ‘আমি কি স্বপ্ন দেখছি।’

‘কফি উইথ করণ’-এ জাহ্নবী জানান, তার ফোনের স্পিড ডায়ালে বাবা বনি কাপুর, বোন খুশির পাশাপাশি ‘শিখু’র নম্বর রয়েছে। বিপদে-আপদে, যেকোনো সময়ে শিখর পাহাড়িয়াকে পাশে পান তিনি। 

সেদিনের পর্ব জুড়ে জাহ্নবীর মুখে শোনা যায় শিখর পাহাড়ির কথা। মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গেই জমিয়ে প্রেম করছেন তিনি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা