× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামিন পেলেন নাট্য পরিচালক রিংকু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৮:০২ পিএম

রাফাত মজুমদার রিংকু । ছবি : সংগৃহীত

রাফাত মজুমদার রিংকু । ছবি : সংগৃহীত

জামিন পেয়েছেন নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ঢাকার গুলশানে নাইমুর রহমান নামে এক শিক্ষার্থীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয় তাকে। 

রিংকুর আইনজীবী ছিলেন জ্যোতিময় বড়ুয়া। জানা যায়, রাজনৈতিক পদবি থাকায় সন্দেহভাজন রিংকুকে গ্রেপ্তার করা হয়। আইনি মোকাবিলায় আজ তার জামিন হয়।

ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতির দায়িত্ব পালন করা রিংকুকে ২৩ সেপ্টেম্বর  মধ্যরাতে গুলশান থেকে আটক করে পুলিশ। পরদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই রাজু আহমেদ। এ সময় রিংকুর পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানির পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। অবশেষে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত।

জানা গেছে, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুর এলাকায় নাইমুর রহমান গুলিতে নিহত হন। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ ৬৪ জনের বিরুদ্ধে মামলা করেন নাইমুরের বাবা খলিলুর রহমান। সেই মামলায় নির্মাতা রিংকুকে গ্রেপ্তার দেখানো হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা