× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারিকা ফেসবুক ব্যবহার করেন না কেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৭ পিএম

সারিকা সাবরিন । ছবি: সংগৃহীত

সারিকা সাবরিন । ছবি: সংগৃহীত

ফেসবুক ছাড়া বর্তমান জীবন যাপন কল্পনাও করা যায় না। বিশেষ করে তারকারা এর মাধ্যমে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন। নিয়মিতা কাজের খবরাখবর জানান। মনের অনুভূতি প্রকাশ করেন। কিন্তু আপনি জানেন কি, জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন এ ক্ষেত্রে একদম ব্যতিক্রম। সাত বছর ধরে তিনি সমাজমাধ্যম ব্যবহার করেন না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজেই তথ্যটি জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘সাত বছর হলো ফেসবুক, ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এর পেছনে স্পেসিফিক কোনো কারণ নেই। এ জীবনেই আমি অভ্যস্ত হয়ে গেছি। গত বছর একবার ভাবলাম অ্যাকাউন্ট খুলব। কিন্তু সোশ্যাল মিডিয়ায় না থাকাটাই আমার কাছে স্বাচ্ছন্দ্যের মনে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘সব কিছুরই ভালো-মন্দ থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমেরও অনেক ভালো দিক আছে। ভক্তদের সঙ্গে যোগাযোগ, সরাসরি ইন্টারঅ্যাকশন হয়। এটা খুব মিস করি। তবে এটা ব্যবহার না করায় আমার অনেক সময় বাঁচে, নেতিবাচক অনেক কিছু থেকেই দূরে থাকতে পারছি। আমি সোশ্যাল মিডিয়ার বিপক্ষে নই। আসলে অনেক দিন এটা থেকে দূরে থাকতে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি।’

সম্প্রতি প্রকাশ পেয়েছে সারিকার নতুন ওয়েব সিরিজ ‘মায়া’র টিজার। রায়হান রাফী নির্মিত এই ওয়েব সিনেমায় তার বিপরীতে দেখা যাবে অভিনেতা মামনুন ইমনকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা