× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরল রোগে আক্রান্ত আলিয়া ভাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৮ পিএম

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

আলিয়া ভাট । ছবি: ফেসবুক

আলিয়া ভাট ভক্তদের জন্য খারাপ খবর। বিরল রোগে আক্রান্ত তাদের প্রিয় অভিনেত্রী। তথ্যটি নিজেই প্রকাশ করে জানিয়েছেন, তিনি ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’-এ আক্রান্ত। 

অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডারের সমস্যা থাকার কারণ মেকআপ করার জন্যও ৪৫ মিনিটের বেশি সময় ব্যয় করতে পারেন না আলিয়া। তার কথায়, ‘এমন কিছু কাজ হওয়া দরকার যা আপনি খুব দ্রুত শেষ করতে পারেন। আমার এই রোগ আছে এবং তাই খুব বেশি সময় ব্যয়ে আগ্রহ নেই। তাই এমন কিছু করতে হবে যা দ্রুত ঘটবে।’

আলিয়া ভাট বলেন, “আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনিত বলেছিলেন, ‘আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘণ্টা সময় দিতেই হবে’। আমি ওকে বলি, ‘আপনি তাহলে কাজটাই হারাবেন। আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘণ্টা দেব না’। কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।”

প্রসঙ্গত, আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। কিন্তু এখন প্রশ্ন, এই অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার ঠিক কী? চিকিৎসকদের মতে, এটি হলো মস্তিষ্কের এমন একটা অবস্থা যা জন্ম থেকেই থাকে বা জন্মের পরপরই হয়। কিছু শিশুর প্রধানত মনোযোগ, একাগ্রতা এবং কাজগুলো সম্পূর্ণ করার ক্ষেত্রে সমস্যা হয়, কিছু শিশু অতিরিক্ত সক্রিয় এবং আবেগপ্রবণ। আর কিছু শিশুর উভয় সমস্যাই থাকে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা