× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্পাইডার ওমেন হবেন ডাকোটা জনসন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৭:৩৯ পিএম

অভিনেত্রী ডাকোট জনসন

অভিনেত্রী ডাকোট জনসন

বিশ্বজুড়ে স্পাইডারম্যান সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে স্পর্শী। এবার প্রযোজনা সংস্থা মার্বেল কমিকস নিয়ে আসছে স্পাইডার ওমেন। এই চরিত্রে দেখা যাবে ‘ফিফটি সেডস অব গ্রে’ খ্যাত অভিনেত্রী ডাকোটা জনসনকে। 

এর আগে স্পাইডারম্যান চরিত্রে পুরুষ প্রধান চরিত্রকে কেন্দ্র করে নির্মিত হয়েছিলো। সিনেমার বিভিন্ন সিরিজে দেখা গিয়েছিলো টবে ম্যাগগুয়েরে, অ্যান্ড্রু গ্র্যাফেল্ড এবং টম হল্যান্ড। এই প্রথমবার কোনও স্পাইডারম্যন সিরিজের চরিত্রে নারীকে দেখা যাবে।    

জানাগেছে, স্পাইডার ওমেন চরিত্রটি দেখা যাবে ‘মাদামি ওয়েব’ সিনেমায়। সম্প্রতি এই সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ পেয়েছে। সেখানে ডাকোটা জনসনকে দেখা গিয়েছে একটি হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে আছেন এই অভিনত্রী। পরণে লাল রংয়ের স্লিভলেস পোশাক, সঙ্গে নীল জিন্স এবং চোখে কালো চশমা। 

সিনেমাটি নির্মাণ করছেন এস জে ক্লার্কসন এবং এর চিত্রনাট্য লিখেছেন কেরেন সেনগা, ম্যাট সাজামা এবং বার্ক সার্পলেস। ছবিতে জনসনের পাশাপাশি আরও দেখা যাবে ‘ইউরোফিয়া’ খ্যাত অভিনেত্রী সিডনি সুইনি। এছাড়াও এতে অভিনয় করেছেন এমা রবার্টস, এডাম স্কট, মাইক ইপস প্রমুখ। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা