× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিস্ফোরক কঙ্গনা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪ পিএম

কঙ্গনা রানাউত । ছবি: সংগৃহীত

কঙ্গনা রানাউত । ছবি: সংগৃহীত

বেফাঁস কথা বলতে কঙ্গনা রানাউতের জুড়ি মেলা ভার। সুযোগ পেলেই যে কাউকে এক হাত নিতে পিছপা হন না। এজন্য অনেকের চক্ষুশূল তিনি। তবে সেসবে তোয়াক্কা করেন না। বাঁচেন নিজের শর্তে। 

এবার বলিউড অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা। জানান, অনেক নায়ক নারীদের নানাভাবে হেনস্থা করেন। তাদের কারণে চলচ্চিত্র জগতে অভিনেত্রীরা নিরাপদ নন। নিউজ১৮কে দেওয়া সক্ষাৎকারে তিনি বলেন, ‘তারা বাড়ির নৈশভোজে নারীদের আমন্ত্রণ জানান। নিয়মিত মেসেজ করেন। যেকোনো উপায়ে তাদের বাড়িতে ডাকার ছুতা খোঁজেন।’

কঙ্গনা আরও বলেন, ‘সমাজে সাধারণভাবে মেয়েদের প্রতি সম্মানের অভাব রয়েছে। চলচ্চিত্র জগৎও ব্যতিক্রম নয়। যেমন কলেজের ছাত্রদের মেয়েদের প্রতি অশালীন মন্তব্য করতে দেখা যায়, তেমনই কর্মক্ষেত্রেও নারীরাও বিরূপ আচরণের সম্মুখীন হন।’

এর আগে বলিউডে ধর্ষণ ও যৌন হেনস্থা নিয়ে বিখ্যাত কোরিওগ্রাফার বলেছিলেন, ‘ধর্ষণ করা হয় ঠিকই। আবার তারাই মুখে খাবারটাও তুলে দেন।’ 

এই মন্তব্যের রেশ ধরে কঙ্গনা বলেন, ‘সরোজ খানের বক্তব্যই প্রমাণ; ইন্ডাস্ট্রিতে নারীদের কী ভয়ানক পরিস্থিতির মুখোমুখি হতে হয়!’

মালয়ালম চলচ্চিত্র জগতে পরিচালক-প্রযোজক ও অভিনেতাদের বিরুদ্ধে একের পর এক যৌন হেনস্থার অভিযোগ আনছেন অভিনেত্রীরা। সেই ঢেউ লেগেছে বলিউড, টলিউডসহ অন্যান্য জায়গায়। এর জেরেই এবার এমন বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা।

কঙ্গনা এখন ব্যস্ত ‘ইমার্জেন্সি’ ছবি নিয়ে। ইন্দিরা গান্ধীর ওপর নির্মিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। নানা জটিলতার পর নির্দিষ্ট শর্ত সাপেক্ষে সেন্সর ছাড়পত্র পেয়েছে। সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের পক্ষ থেকে বেশ কিছু দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কিছু দৃশ্যে সতর্কীকরণ উল্লেখ করার নির্দেশও রয়েছে। কয়েক দফা পেছানোর পর কবে নাগাদ মুক্তি পাবে এটি, তা জানানো হয়নি। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা