প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:০৫ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৫৪ পিএম
আলিয়া ভাট । ছবি : সংগৃহীত
ব্যক্তিজীবন নিয়ে কখনও লুকোচুরি করেন না আলিয়া ভাট। তাই নেতিবাচক আলোচনার মুখে পড়তে হয় না তাকে। এবার নিজের নামের পরিবর্তন আনলেন তিনি। সেটাও জানিয়ে দিলেন প্রকাশ্যে।
আলিয়া এখন মুক্তিপ্রতীক্ষিত ‘জিগরা’ ছবির প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই অংশ হিসেবে অতিথি হয়েছিলেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র দ্বিতীয় সিজনে। সেখানেই স্পষ্ট করে জানালেন, তিনি এখন ‘আলিয়া ভাট’ নন। সঙ্গে যুক্ত হয়েছে স্বামী রণবীর কাপুরের পদবি। অনুষ্ঠানের কৌতুকশিল্পী তথা অভিনেতা সুনীল গ্রোভারের প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, এখন থেকে আমি আলিয়া ভাট কাপুর।
এদিকে ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘জিগরা’র টিজার। দর্শকের মাঝে এটি ব্যাপক সাড়া ফেলেছে। ভাইকে বাঁচাতে একজন বোন কতদূর পর্যন্ত যেতে পারে, সেই ঝলক দেখা গেছে এতে।
সিনেমার বড় অংশজুড়ে রয়েছে বাস্কেটবল খেলা এবং মারকাটারি অ্যাকশন। শুটিং শুরুর আগে চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বাস্কেটবল খেলার প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অ্যাকশনের মারপ্যাঁচও শিখেছেন আলিয়া। তার ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাং রায়না। আগামী ১১ অক্টোবর দুর্গাপূজার সময় মুক্তি পাবে এটি।