× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসছে ‘বদমাইশ পোলাপাইন সিজন ৪’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২২ ১৫:২৯ পিএম

আসছে ‘বদমাইশ পোলাপাইন সিজন ৪’

বর্তমান সময়ের অন্যতম তরুণ নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ। তিনি নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন। যা প্রায়ই নেট মাধ্যমে ভাইরাল হয়। বান্নাহ নির্মিত ঠিক এমনই এক জনপ্রিয় ওয়েব সিরিজ ‘বদমাইশ পোলাপাইন’।

মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত ‘বদমাইশ পোলাপাইন’ সিরিজটি প্রায় দুই বছর ধরে দর্শকের মাঝে বেশ  সাড়া ফেলেছে। কথা ছিল সিজন থ্রি’র পর আর কোনো সিজন আসবে না। কিন্তু দর্শকের আগ্রহে আরও একবার ফিরছে ‘বদমাইশ পোলাপাইন’। 

প্রকাশ পেয়েছে এর ট্রেলারও। আগামী ১ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে এর চতুর্থ সিজনের প্রথম পর্ব। ট্রেলার প্রকাশ পেয়েছে ইউটিউব চ্যানেল আজাইরা লিমিটেডে। 

ট্রেলার দেখে বোঝাই যাচ্ছে, গল্পের নানা মোড়ে টুইস্টের ব্যবহার হয়েছে। প্রতিবারের মতই আনন্দ আর আবেগের মিশেলে গড়া হয়েছে সিরিজটি। স্কুল জীবনের অসাধারণ গল্প নিয়ে নির্মিত হওয়া ‘বদমাইশ পোলাপাইন’- এর এই সিজনে নতুন কী থাকছে এমন প্রশ্নের উত্তরে নির্মাতা বলেন, ‘অনেক নতুন স্টোরি লাইন নিয়ে আমরা এগিয়েছি। আশা করি সেটা পজেটিভ হবে। অনেক নতুন অভিনেতা অভিনেত্রী যোগ হয়েছে। সিজন ৪ অনেক উপভোগ্য হবে, এটা আমি বিশ্বাস করি।’

‘বদমাইশ পোলাপাইন’ সিরিজে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, প্রত্যয় হিরণ, মাখনুন সুলতানা মাহিমাসহ অনেকে। 

তবে সিজন-৪ এ যুক্ত হয়েছে নতুন কিছু মুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা