× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রহস্যময় অক্ষয়

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ১০:০৬ এএম

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

একটা সময় টানা হিট সিনেমা উপহার দিয়েছেন অক্ষয় কুমার। কিন্তু এখন তার ক্যারিয়ারে বড্ড দুঃসময়। একের পর এক সিনেমা ব্যর্থ। তাই বলে থেমে থাকতে রাজি নন। তিনি যে বলিউড খিলাড়ি। অ্যাকশন-কমেডি তো অনেক হলো। এবার আবার ফিরছেন ভৌতিক ঘরানায়। 

অক্ষয়ের জন্মদিন ছিল ৯ সেপ্টেম্বর। পা রাখলেন ৫৭ বছরে। এ উপলক্ষে নতুন ছবি ‘ভূত বাংলা’র মোশন পোস্টার প্রকাশ করলেন তিনি। এতে দেখা গেল, তার কাঁধে দাঁড়িয়ে আছে কালো বিড়াল। আর হাতে থাকা দুধের বাটিতে জিব বাড়িয়ে দিয়েছেন। চোখেমুখে রহস্যময় অভিব্যক্তি। সুতরাং বোঝাই যাচ্ছে, এতে থাকবে ভয়াবহ আবহ। পরতে পরতে হাস্যরস। যাকে বলে হরর-কমেডি। 

সিনেমাটি পরিচালনা করবেন প্রিয়দর্শন। ১৪ বছর পর আবার তারা একসঙ্গে কাজ করছেন। এর আগে ২০১০ সালে এ পরিচালকের ‘খাট্টা-মিঠা’ ছবিতে অভিনয় করেছিলেন অক্ষয়। 

অনুভূতি প্রকাশ করতে গিয়ে অভিনেতা ইনস্টাগ্রামে লিখেছেন, প্রিয়দর্শনের সঙ্গে পুনরায় কাজের সুযোগ পেয়ে আমি খুবই উৎসাহিত। দীর্ঘ অপেক্ষার পরে শুরু হচ্ছে এ স্বপ্নের ছবি। সঙ্গে থাকুন।

অক্ষয় ছাড়াও আর কে কে অভিনয় করবেনÑসে বিষয়ে কোনো তথ্য প্রকাশিত হয়নি। তবে ২০২৫ সালে মুক্তি পাবে এটি। এর আগেও ভৌতিকধর্মী ছবিতে অভিনয় করেছেন এ অভিনেতা। বিশেষ করে ‘ভুলভুলাইয়া’ জনপ্রিয় একটি ছবি। যেটি মুক্তি পেয়েছিল ২০০৭ সালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা