× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজেদেরও পরিবর্তন জরুরি

রেজওয়ান সিদ্দিকী অর্ণ

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৫৪ এএম

বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

বিদ্যা সিনহা মিম। ছবি : সংগৃহীত

লিপস্টিক কর্ষিত গাঢ় লাল অধরোষ্ঠের হাসিতে মাদকাচ্ছন্ন করে রাখেন বিদ্যা সিনহা মিম। শুধু সৌন্দর্যের মায়া ছড়ান তা নয়, অভিনয়ের মাধ্যমেও মায়ার ইন্দ্রজাল সৃষ্টি করেন। যদিও কয়েক দিন ধরে নতুন কাজের খবর পাওয়া যাচ্ছে না অভিনেত্রীর। সেসব জানতে প্রতিদিনের বাংলাদেশ যোগাযোগ করে তার সঙ্গে। কথা বলেন বর্তমান ব্যস্ততা নিয়ে। শুনেছেন রেজওয়ান সিদ্দিকী অর্ণ

শুটিংয়ে ফিরেছেন? 

দুই-তিনটা বিজ্ঞাপনের শুটিং করেছি। সামনেও কিছু কাজের কথাবার্তা চলছে। আশা করি, শিগগিরই পুরোদমে কাজে ফিরতে পারব। তা ছাড়া ইভেন্টেও অংশ নিচ্ছি। 

নতুন কাজের খবর জানতে চাই—

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক প্রজেক্ট ঝুলে গেছে। সেগুলো হবে। তবে সময় লাগবে। একটা সিনেমার কাজ সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে ডিসেম্বর অথবা জানুয়ারিতে শুরু হতে পারে। এভাবে আসলে প্রত্যেকটি কাজ পিছিয়ে গেছে।

দেশের পটপরিবর্তনের পর আপনার অভিনীত ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি মুক্তি নিয়ে জটিলতা তৈরি হতে পারে বলে মনে করেন? 

সিনেমাটির কাজ শেষ। এতে লেখক, বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ পান্না কায়সারের চরিত্রে অভিনয় করেছি। তবে এটি মুক্তি পাওয়া না-পাওয়ার বিষয়টি আমি বলতে পারব না। এর পরিচালক বলতে পারবেন। কিন্তু যেহেতু এটা সরকারি অনুদানের ছবি, সেহেতু মুক্তি পাবে বলে মনে করি। হয়তো সেটা এ বছরই হতে পারে।

নতুন বাংলাদেশ, নতুন কী প্রত্যাশা? 

ভালো কিছু প্রত্যাশা করি অবশ্যই। যে লক্ষ্যে পরিবর্তন হয়েছে, তা যেন পূরণ হয়। সবাই যেন আইনশৃঙ্খলা মেনে চলেন। নিজেদেরও পরিবর্তন জরুরি। নিজেরা পরিবর্তন না হলে দেশের পরিবর্তন হবে না।

ছাত্র-আন্দোলন কেন্দ্র করে অভিনয়শিল্পীদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এটা নিয়ে আপনার মতামত কী?

এটা নিয়ে আমার আসলে কিছু বলার নাই। পুরো বিষয়টি সেভাবে জানিও না। তা ছাড়া ওভাবে কারও সঙ্গে আমার তেমন যোগাযোগও হয় না। নিজের কাজ নিয়েই ব্যস্ত থাকি। আমার মনোযোগ কেবল নিজের কাজের উন্নতিতে। একজন শিল্পী হিসেবে এটাই জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা