বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২২ ১৯:১৩ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২২ ২০:১২ পিএম
হলিউডের নব্বইয়ের দশকের সাড়া জাগানো অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। নিজের গ্ল্যামার ও অভিনয় দিয়ে বিশ্বের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রীদের তালিকায় তিনি আছেন প্রথম দিকে। তবে দীর্ঘ সময় ধরে বড় পর্দা থেকে নিজেকে দূরে রেখেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি অভিনেত্রী তাঁর পডকাস্ট ‘ড্রিউজ নিউজ’-এ অপর টক শো সঞ্চালক রস ম্যাথিউসের সঙ্গে নেটফ্লিক্সের সিরিজ ‘হাউ টু বিল্ড এ সেক্সরুম’ নিয়ে আলোচনার একপর্যায়ে নিজের সম্পর্কে বেশ খোলামেলা কথা বলেছেন। নিজের সম্পর্কে জানিয়েছেন বেশকিছু গোপন তথ্যও।
ব্যারিমোর তার জীবনের অনেকটা সময় মদ্যপানের আসক্ত ছিলেন। নিয়মিত পান করতেন বিশ্বের দামি দামি ব্র্যান্ডের সব মদ। এবার সেই মদ ছাড়া দীর্ঘদিন কাটিয়ে দিলেন হলিউডের এই অ্যাঞ্জেল। জানিয়ে দিলেন মদ ছেড়ে কেমন আছেন তিনি।
সম্প্রতি হলিউড ভিত্তিক এক গণমাধ্যমে ব্যারিমোর বলেন, ‘ মদ ছেড়ে জীবনের নতুন একটি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। প্রথম একটু খারাপ লাগলেও এখন বেশ মুক্তি অনুভব করছি। মনে হচ্ছে আমি স্বাধীন হয়ে গেছি। জীবন সুন্দর হয়ে গেছে।’ এসময় সাংবাদিক তার কাছে জানতে চান ভবিষ্যতে আবারও এই অভ্যাস করতে চান কি না? উত্তরে ব্যারিমোর এক কথায় উত্তর দেন, 'না'।
বর্তমানে বড় পর্দার থেকে ছোট পর্দা নিয়েই বেশি সময় পার করছেন ড্রিউ। নিজের নামে একটি শোয়ে হোস্টও করেন তিনি, যার নাম, ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’। শোয়ে অতিথি হিসবে দেখা যায় বিশ্ব বিনোদন জগতের বাঘা বাঘা সব নামদের। এছাড়া রাজনৈতিক ব্যাক্তিরাও আসেন নিয়মিত। ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর প্রচার শুরুর পর এ পর্যন্ত ‘দ্য ড্রিউ ব্যারিমোর শো’র ৩০০ বেশি পর্ব প্রচার হয়েছে। চলতি বছর ডেটাইম এমি অ্যাওয়ার্ডসে দুটি পুরস্কার জিতেছে শো।