× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামীকাল ‘বঙ্গমাতা’র প্রর্দশনী দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৩:৪৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৮:৩৫ পিএম

আগামীকাল ‘বঙ্গমাতা’র প্রর্দশনী দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামীকাল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন। এ উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা ‘বঙ্গমাতা’, যেটি তার জীবনীর ওপর নির্মিত। জানা গেছে, আগামীকাল সিনেমাটির একটি প্রর্দশনী দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত সিনেমাটির প্রিমিয়ার শো চলতি মাসে শিল্পকলা একাডেমিতে প্রর্দশনী হবে। গত বৃহস্পতিবার চলচ্চিত্রটির অফিশিয়াল পোস্টার প্রকাশ করা হয়েছে। ২৮ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্যে সিনেমা পরিচালনা করছেন গৌতম কৈরী। খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা, ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে চিত্রনাট্য করেছেন নাসরীন মুস্তফা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি।

নিজের চরিত্র প্রসঙ্গে জ্যোতিকা জ্যোতি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা ফজিলাতুন্নেছা। তার চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। এর ধরনের একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি আনন্দিত।’

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে উঠে এসেছে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ছোটবেলা থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনা। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। মুক্তির পর কয়েকটি টিভি চ্যানেলে সিনেমাটি প্রচার হবে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দেখানো হবে সিনেমাটি।

এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয় করতে চেয়েছিলেন জ্যোতিকা জ্যোতি। শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয়ের জন্য অডিশনও দিয়েছিলেন। তবে সিনেমাটিতে কাজ করা হয়নি তার। এজন্য ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আক্ষেপও করেছিলেন। তবে ‘বঙ্গমাতা’য় কাজ করে তার সেই আক্ষেপ অনেকটাই কমেছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা