× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৮ পিএম

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৯ পিএম

গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন

ব্রিটিশ ইলেকট্রনিক মিউজিক গ্রুপ ‘ক্রেজি পি’র প্রধান গায়িকা ড্যানিয়েল ম্যুর মারা গেছেন। ৩০ আগস্ট মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে ৫২ বছর বয়স হয়েছিল এ তারকার।

দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুযায়ী, ব্যান্ডটি সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে এক বিবৃতিতে জানিয়েছে, ‘হঠাৎ এবং দুঃখজনক’ পরিস্থিতিতে মৃত্যু হয়েছে গায়িকা ড্যানিয়েলের।

ব্যান্ডটি জানায়, আমরা নিজেরাই বিশ্বাস করতে পারছি না এবং আমরা এও জানি আপনাদেরও একই অনুভূতি হবে। ড্যানিয়েল ম্যুর আমাদের অনেক দিয়েছেন এবং আমরা তাকে ভীষণ ভালোবাসি। তার হঠাৎ মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে।জনপ্রিয় এ গায়িকার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি।

তবে তার মৃত্যুতে ইন্ডাস্ট্রিতে যে শোকের ছায়া নেমেছে, তা সংগীতজ্ঞদের বিভিন্ন শোকবার্তা জানান দিচ্ছে। অপটিমোর জেডি টুইচ, রোইসিন মারফি ও সিস্টার ব্লিস-সহ অন্যান্য সংগীতজ্ঞরা গভীর শ্রদ্ধা জানিয়েছেন ড্যানিয়েল ম্যুরকে।

২০০২ সালে ক্রেজি পি-এ যোগ দেন ড্যানিয়েল ম্যুর। পাশাপাশি অস্ট্রেলিয়ান অর্কেস্ট্রেটর ও সুরকার টিম ডেভিস এবং ম্যাভ কেন্ড্রিকস অন কি’র সঙ্গে সাতটি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেন এই গায়িকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা