× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ রবীন্দ্রপ্রয়াণ দিবসে ‘নিশীথে’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২২ ১৩:৩৩ পিএম

আপডেট : ০৬ আগস্ট ২০২২ ১৪:২৪ পিএম

‘নিশীথে’ নাটকের দৃশ্যে দোয়েল

‘নিশীথে’ নাটকের দৃশ্যে দোয়েল

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস আজ। এই উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে আজ রাত ৯টায় প্রচার হবে নাটক ‘নিশীথে’। 

নাটকটি রবিঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে। নিমা রহমানের নাট্যরূপে এটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আহসান হাবীব নাসিম, দোয়েল তৃষ্ণা হাওলাদার, উত্তম চক্রবর্তী, মনোজ সেনগুপ্ত, অপু নোমান, গাজী রোকন ও তমা। 

নাটকের গল্পে দেখা যাবে, জমিদার দক্ষিণাচরণ বাবু (ইন্তেখাব দিনার) রাত আড়াইটার সময় ডাক্তারের (আহসান হাবীব নাসিম) বাড়ি গিয়ে ব্যক্তিগত অনুতাপ থেকে নিজের স্মৃতির ঝাঁপি খুলে বসেন। বলতে থাকেন অতীত জীবনের কথা। একপর্যায়ে তিনি প্রথম দাম্পত্য জীবনের কথা বলতে থাকেন। তার প্রথম পক্ষের স্ত্রী করুণা (দোয়েল) ছিলেন খুবই কর্তব্যপরায়ণ। জমিদার বাবুর অসুখ হলে তার স্ত্রী করুণা রাত-দিন সেবাযত্ন করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন। এর ভেতর দৃশ্যপটে আগমন ঘটে হারান (মনোজ সেনগুপ্ত) ডাক্তারের। হারান ডাক্তারের মেয়ে মনোরমার (তৃষ্ণা হাওলাদার) সঙ্গে পরিচয় ও প্রণয় গড়ে উঠতে থাকে জমিদারের।

মনোরমা ঘটনাচক্রে আসে করুণাকে দেখতে। সেই রাতেই মালিশের ওষুধ খেয়ে ইহলোক ত্যাগ করেন করুণা। প্রথমে ভেঙে পড়লেও জমিদার দক্ষিণাচরণ একসময় মুক্তবোধ করতে থাকেন। মনোরমার সঙ্গে জমিদারের বিয়ে হয়। কিন্তু এরপরই ঘটতে থাকে অদ্ভুত কিছু ঘটনা।

প্রবা/ইউরি/ম.ই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা