× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নজরুলের জীবনী নিয়ে সিনেমা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৭:২৯ পিএম

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। ছবিটি নির্মাণের দায়িত্ব পেয়েছেন আব্দুল আলিম। এতে কবির দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন দুই বাংলার দুই অভিনেত্রী। নজরুলের প্রথম স্ত্রী নার্গিসের চরিত্রে থাকছেন বাংলাদেশের অর্চিতা স্পর্শিয়া ও দ্বিতীয় স্ত্রী প্রমীলা দেবীর চরিত্রে অভিনয় করতে পারেন কলকাতার ইশা সাহা।

আপাতত এই ছবির নাম রাখা হয়েছে ‘কাজী নজরুল ইসলাম’। বিদ্রোহী কবি হিসেবে দুই বাংলাতেই সমান জনপ্রিয় নজরুল। এই ছবিতে তাই রাখা হচ্ছে দুই বাংলার অভিনয়শিল্পী। কবির চরিত্রে অভিনয় করবেন কিঞ্জল নন্দ‌। আর এটি হতে যাচ্ছে নির্মাতা আব্দুল আলিমের নির্মিত প্রথম ছবি। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সৌগত বসু এবং ছবির সংগীত পরিচালনা করবেন জয় সরকার।

জানা গেছে, চিত্রনাট্য নিয়ে এক অভিনেত্রীর সঙ্গে আলোচনা শেষ, বাকি কেবল অন্যজন। চলতি বছরের শেষে শুরু হবে ছবির শুটিং। এ প্রসঙ্গে ইশা সাহা ভারতীয় এক গণমাধ্যমকে বলেছেন, ‘আমার সঙ্গে একেবারে প্রাথমিক আলাপ হয়েছে। চিত্রনাট্য শুনিনি, তাই এখনই কিছু বলতে পারছি না। কথা তো অনেকের সঙ্গেই হয়।’

তবে কবির চরিত্রে অভিনয় প্রসঙ্গে কিঞ্জল বলেছিলেন, তিনি মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, ‘বায়োপিক মানে তার জীবনের শেষ থেকে শুরুর জার্নি। কবির জীবন পড়ছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে। বাকিটা পরিচালকের হাতে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা