প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪ ২০:০৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৪ ২০:১৭ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ বিরতির পর নতুন ছবি ‘ফরগেট মি নট’ দিয়ে পর্দায় আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।
তরুণ নির্মাতা রবিউল আলম রবি পরিচালিত ওয়েব প্ল্যাটফর্ম চরকি’র বড় প্রজেক্ট ‘মিনিস্ট্রি অফ লাভ’-এর চতুর্থ ফিল্ম এটি। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদের মতো জনপ্রিয় তারকারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে চরকির অফিসিয়াল পেজে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে, ‘‘খুব শীঘ্রই আসছে মিনিস্ট্রি অফ লাভের চতুর্থ ফিল্ম ‘ফরগেট মি নট’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ ও ইরফান সাজ্জাদ। পরিচালনায় রবিউল আলম রবি।’’
যদিও ছবিটির গল্প নিয়ে এখনই কিছু জানা যায়নি। তবে পোস্টার প্রকাশিত হয়েছে। এর আগে মুক্তি পেয়েছে ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্টের তিনটি ছবি।
সেগুলো হলো- মোস্তফা সরয়ার ফারুকীর ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ও ‘লাস্ট ডিফেন্ডারর্স অব মনোগামী’ এবং শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’।
এদিকে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ) ডিসকভারি প্রোগ্রামে নির্বাচিত হয়েছে চলচ্চিত্র ‘সাবা’। মাকসুদ হোসেনের পরিচালনায় ছবিটিতে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী।