× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন নায়িকা নূতন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২ ১৫:১২ পিএম

আপডেট : ২০ নভেম্বর ২০২২ ১৫:৩০ পিএম

আর্জেন্টিনা ফাইনালে গেলে গরু-খাসি খাওয়াবেন নায়িকা নূতন

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী নূতন। এফডিসিতে ছিল তার তুমুল কর্মব্যস্ততা। এখন অভিনয়ে নিয়মিত নন, এফডিসিতেও তেমন আসেন না। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সরব তিনি। প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ে নিজের মতামত তুলে ধরেন এ অভিনেত্রী।

এবার বিশ্বকাপ ফুটবলের উৎসবে শামিল হলেন তিনি। জানালেন তার প্রিয় দল মেসির আর্জেন্টিনা। বেশকিছু ছবির সঙ্গে একটি স্ট্যাটাসও দিয়েছেন তিনি মজা করে।

সেখানে তিনি ঘোষণা দেন, এবার আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে গেলে গরু ও খাসি খাওয়াবেন তিনি ভক্ত-অনুরাগীদের। 

নূতন লেখেন, ‌‘হিসাব-সালিশ সব মানি শুধু আর্জেন্টিনা আমার। আমার গ্যাংরা সব প্রস্তুত। এবার আর্জেন্টিনা ফাইনালে গেলে সেদিন এফডিসি আর শিল্পকলাতে গরু-খাসি কেটে খাওয়াব। আর ফ্রি জার্সি উপহার দেব।’

তিনি আরও যোগ করেন, ‘যদিও আমি জানি আর্জেন্টিনা এবার কাপ নেবে।’

প্রসঙ্গত, দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে মূল থেকে পার্শ্ব প্রায় তিনশ সিনেমায় অভিনয় করেছেন নূতন। সত্তর-আশির দশকে সুজাতা, সুচন্দা, কবরী, শাবানা, ববিতার ভিড়ে তিনিও এক উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়িয়েছেন। 

তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘রাজনর্তকী’, ‘পাগলা রাজা’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘বসুন্ধরা’, ‘প্রাণসজনী’ ‘প্রেমবন্ধন’, ‘স্ত্রীর পাওনা’, ‘মানসী’, ‘রাজমহল’, অবিচার’, ‘ফকির মজনু শাহ’, ‘বদলা’, ‘ননদভাবি’, ‘রাঙাভাবি’, ‘অলংকার’, ‘বদনাম’, ‘শাহজাদা’, ‘কন্যাবদল’, তাজ ও তলোয়া’, ‘কাবিন’, সোনার চেয়ে দামি, ‘ বাঁশিওয়ালা’, ‘সত্য-মিথ্যা’, পাহাড়ি ফুল, অশান্ত, ‘মালামতি’ ‘বাঁশিওয়ালা’, ‘আবদুল্লাহ’। প্রায় সব ছবিতেই বিশেষত্ব পেয়েছেন অপূর্ব নৃত্যশৈলীর কারণে। কীর্তনিয়া, শাস্ত্রীয়, কত্থক, ভারতনাট্যম, সর্পনৃত্য, বাউল, ফোক, আধুনিক, ওয়েস্টার্ন-চরিত্র অনুযায়ী নানা ধরনের নৃত্য সমাহারে তিনি আবির্ভূত হয়েছেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা