× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জয় বাংলা’ কনসার্টে আর কখনোই গাইবে না নেমেসিস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৬:১৬ পিএম

নেমেসিস ব্যান্ড। ছবি: সংগৃহীত

নেমেসিস ব্যান্ড। ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশ এখনও উত্তাল। ছাত্র আন্দোলনের সঙ্গে একাগ্রতা প্রকাশ করেছেন দেশের সকল শ্রেণি-পেশার মানুষ। এবার তাতে সংহতি প্রকাশ করল ব্যান্ড নেমেসিস।

গত দুই সপ্তাহের পরিস্থিতির প্রতিবাদ স্বরূপ জয় বাংলা কনসার্ট থেকে নিজেদের সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ (১ আগস্ট) দুপুরে বিষয়টি জানিয়েছে তাঁরা। তাঁদের পোস্ট করা বক্তব্য, গত দুই সপ্তাহের প্রেক্ষাপটে এটা আর বলার অপেক্ষা রাখে না যে আমরা আর কখনই জয় বাংলা কনসার্টে পারফর্ম করব না। কিন্তু কথা এখানেই শেষ হতে পারে না। আমাদের আরও কথা বলার আছে। আগেও বলেছি, এখন আরও জোরে বলতে হবে। আমাদের সবার বলতে হবে। আমাদের প্রজন্ম আমরা ৩০ বছর ধরে একটা ভয়ের সংস্কৃতিতে বড় হয়েছি। গানে গানে প্রতিবাদ করা ছাড়া মনে হত আর কিছুই করার নেই। বয়সে ছোট ছিলাম, ভাবতাম আমাদের কথা কেই বা শুনবে। কিন্তু আর কত ভয়?

বর্তমান প্রজন্ম আমাদের দেখিয়ে দিচ্ছে যে আমরা যদি সাহস জোগাই, আমরা সবাই কথা বলতে পারব, ভুলকে ভুল বলার সাহস রাখতে পারব। কারন আমরা সবাই একটি ন্যায় সমাজ দেখতে চাই ও সত্যের সংস্কৃতি গড়তে চাই। তাই কথা বলা থামানো যাবে না, অন্যায় দেখে প্রতিবাদ করা থামানো যাবে না। আপনারা করছেন, আমরা করছি, আরো অনেক মানুষ করবে। সময় লাগতে পারে, কিন্তু সবাই জেগে উঠছে।

এর আগে সংগীতশিল্পী সিনা হাসান, পপাই বাংলাদেশ ও ক্রিপটিক ফেইট ‘জয় বাংলা কনসার্ট’ বয়কটের ঘোষণা দেয়। উল্লেখ্য, ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ স্মরণে ২০১৫ সাল থেকে আয়োজিত হয়ে আসছে জয় বাংলা কনসার্ট। যেখানে অংশ নেয় দেশের জনপ্রিয় সব ব্যান্ড। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা