প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ আগস্ট ২০২৪ ১৬:০৭ পিএম
ছবি: আরবোভাইরাস ব্যান্ডদলের ফেসবুক পেইজ থেকে নেওয়া
চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শোবিজ অঙ্গন সরব। সংঘাত-সহিংসতায় নিহত ও গণগ্রেপ্তার-হয়রানির ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন তারকারা। এবার ব্যান্ডদল আরবোভাইরাস এক ফেসবুক পোস্টে জানিয়েছে, জয় বাংলা কনসার্টে আর অংশ নেবে না তারা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্টের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায় আরবোভাইরাস। কনসার্ট বয়কট করার পাশাপাশি তারা আজীবনের জন্য এই কনসার্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করার কথাও জানান তারা।

তাদের পোস্টে লেখা ছিলো, ‘আরবোভাইরাস কখনোই আর জয় বাংলা কনসার্টে পারফরম করবে না।’