× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাফিন আহমেদকে বনানীতে দাফন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৪ ১২:১০ পিএম

শাফিন আহমেদ

শাফিন আহমেদ

বৃষ্টিভেজা দুপুরে চিরনিদ্রায় গেলেন ব্যান্ডতারকা শাফিন আহমেদ। গতকাল মঙ্গলবার বাদ জোহর বনানী গোরস্থানে বাবা কমল দাশগুপ্তের কবরে দাফন করা হয় তাকে।

এ সময় উপস্থিত ছিলেন ভাই তাহসিন আহমেদ, হামিন আহমেদসহ স্বজন ও মাইলস সদস্যরা। এ ছাড়া ব্যান্ড তারকা জেমস, গীতিকার, সুরকার প্রিন্স মাহমুদ, সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, পলাশ, গীতিকার কবির বকুলসহ সংগীতাঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন।

শাফিন আহমেদকে কবরে নামানোর দৃশ্যটি মানসিকভাবে গ্রহণ করতে পারেননি তার ছেলে আজরাফ আহমেদ অজি। গোরস্থানে জ্ঞান হারালে তাকে নেওয়া হয় হাসপাতালে। শাফিন আহমেদের কবরের পাশেই মা কিংবদন্তি নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগম শায়িত আছেন। এর আগে জোহরের নামাজের সময় নেওয়া হয় গুলশান আজাদ মসজিদে। এখানে জানাজা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধানিবেদন শেষে নিথর দেহ নিয়ে যাওয়া হয় বনানী কবরস্থানে।

ব্যান্ডতারকা শাফিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায়। সেখানকার দার আল নুর ইসলামিক কমিউনিটি সেন্টারে শিল্পীর জানাজায় হাজির ছিলেন হাজারো বাঙালি। সোমবার দেশে আনা হয় শাফিনের মরদেহ। গতকাল ঢাকার গুলশান আজাদ মসজিদে হয় তার দ্বিতীয় জানাজা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধানিবেদন শেষে বনানী কবরস্থানে দাফন করা হয় শাফিন আহমেদের মরদেহ। এর আগে ব্যান্ডদল মাইলসের পক্ষ থেকে জানানো হয়, শ্রদ্ধানিবেদনের উদ্দেশে শাফিনের মরদেহ কোথাও নেওয়া হবে না। যেহেতু মৃত্যুর পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তাই দ্রুত জানাজা শেষে শিল্পীকে দাফন করতে চান তারা। মাইলসের সদস্য মানাম আহমেদ বলেন, ‘যারা শ্রদ্ধা নিবেদন করতে চান, তাদের আজাদ মসজিদেই আসতে হবে। সেখান থেকে আমরা সরাসরি লাশ নিয়ে যাব বনানী কবরস্থানে।’

দুই সপ্তাহ আগে সংগীত সফরে যুক্তরাষ্ট্রে যান শাফিন আহমেদ। প্রথম কনসার্টের পর ভার্জিনিয়ায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিন হার্ট অ্যাটাক করেন শাফিন। ২৫ জুলাই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা