× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেফার আসছেন ধামাকা নিয়ে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৪ ১১:৫৫ এএম

সংগীতশিল্পী জেফার রহমান

সংগীতশিল্পী জেফার রহমান

জেফার রহমানকে বলা হয় দেশের প্রথম ইউটিউবভিত্তিক মিউজিশিয়ান। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে তুমুল জনপ্রিয়তা তার। ব্যতিক্রমী গায়কী, চুলের স্টাইল, সোজাসাপ্টা মন্তব্যÑ সবকিছুতেই আলাদা তিনি। তবে চলতি বছর রোজার ঈদে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ওয়েব ফিল্ম ‘মনোগামি’তে অভিনয় করে নতুন চমক দেখিয়েছেন গায়িতা। চঞ্চল চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে ওয়েব ফিল্মটিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকহৃদয়ে ছড়িয়েছেন মুগ্ধতা। 

অভিনয়ে তার সাবলীলতা দেখে ভক্তদের মনে একটাই প্রশ্ন, জেফার কি অভিনয়ে নিয়মিত হবেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন প্রশ্ন করা হয়েছিল জেফারকে। জবাবে তিনি বলেছেন, অভিনয়ে নিয়মিত হতে চান না তিনি। এর কারণ ব্যাখ্যা করে জেফার বলেন, ‘আমি গানের মানুষ। সেই সূত্রে মিউজিক ভিডিওতে পারফর্ম করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু কোনো চরিত্র নিজের মধ্যে ধারণ করে অভিনয় করার কথা আদৌ ভাবিনি। এরপরও ফারুকী ভাইয়ের প্রস্তাবটা আমাকে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। তবে অভিনয়ে নিয়মিত হতে চাই না। গানটাই মুখ্য। আপাতত ভালো স্ক্রিপ্ট ও থিম ছাড়া অভিনয় করতে চাই না। ভালো কাজের অপেক্ষায় আছি।’

অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘মনোগামিতে অভিনয়টা নিয়ে সবাই আমাকে অনেক অ্যাপ্রিসিয়েট করেছে। এটা খুবই সারপ্রাইজিং। কারণ আমি তো আগে অভিনয় করিনি। তবে খুব ভালো সাড়া পেয়েছি। মানুষ ভেবেছিল, জেফার তো গান করে, ও আর কী অভিনয় করবে! যেহেতু মানুষের আশা কম ছিল, কিন্তু ভালো করেছিÑ তাই প্রশংসা বেশি পাচ্ছি। সামনে আরও কাজ করব। তবে চিন্তা করে।’ নতুন কাজের প্রস্তুতি নিয়ে জানতে চাইলে জেফার জানান, শিগগিরই নতুন গান নিয়ে ফিরবেন তিনি। এরই মধ্যে অনেক গান প্রস্তুত হয়েছে। এগুলোর ভিডিওচিত্র নির্মাণও শেষ, এবার একে একে রিলিজ দেওয়ার পালা। জেফারের ভাষায়, ‘সামনে অনেক ধামাকা রেডি।’

ব্যক্তিগত জীবনের ব্যস্ততা-পরিকল্পনা জানতে চাইলে জেফার বলেন, ‘কাজের প্রেশারে পারসোনাল লাইফে ফোকাস করার সময় পাচ্ছি না। আর একজন মানুষ হিসেবে আমি খুবই শক্ত ও সোজা। আর এ কারণে আমার ঝামেলায় কম পড়তে হয়। এর আরও একটি কারণ, আমি সবকিছু মেনটেইন করে চলি। শোবিজ আমার মূল উদ্দেশ্য নয়। আমি সংগীতের মানুষ, গান আমার জীবন।’ 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা