× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথমবার শহিদ কাপুরের নায়িকা কৃতি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২২ ১৪:৫৭ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২২ ১৫:১১ পিএম

প্রথমবার শহিদ কাপুরের নায়িকা কৃতি

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহিদ কাপুর। তার অভিনয়ের ভক্ত বিশ্বজুড়ে। দীর্ঘদিনের ক্যারিয়ারে অনেক অভিনেত্রীর সঙ্গেই পর্দায় রোমান্স করেছেন। জনপ্রিয়তাও পেয়েছেন বেশ। এবার প্রথমবারের মতো তার সঙ্গে পর্দায় রোমান্স করবেন বলিউডের গ্ল্যামার গার্ল কৃতি শ্যানন।

অমিত জোশি পরিচালিত নতুন এ সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শিগগিরই শুরু হবে শুটিং।

জানা গেছে, এটি একটি রোবটিক সিনেমা। গল্পের নায়িকা একজন রোবট। তাকে পরিচালনা করবেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা শহিদ কাপুর।

হুট করে রোবটের সফটওয়্যারে সমস্যা দেখা দেবে। ফলে অনিয়ন্ত্রিত হয়ে যাবে রোবট। এরপর একের পর এক অপরাধে জড়িয়ে পড়বে। রোবটটি নিয়ন্ত্রণ না করার জন্য সব দোষ গিয়ে পড়বে শহিদ কাপুরের ওপর। এভাবেই এগিয়ে যাবে সিনেমার গল্প।

কৃতি বর্তমানে তার আসন্ন সিনেমা ‘ভেড়িয়া’র প্রচার নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমার প্রচারে ঘুড়ে বেড়াচ্ছেন ভারতের বিভিন্ন শহর। তার সঙ্গে সিনেমার প্রচারে দেখা যাচ্ছে অভিনেতা বরুণ ধাওয়ানকেও।

এ ছাড়া বর্তমানে কৃতির হাতে বেশকিছু সিনেমার কাজ রয়েছে। যেগুলোর শুটিং চলমান। যার মধ্যে অন্যতম ‘গণপথ’ ও ‘আদিপুরুষ’। এর মধ্যে ‘আদিপুুরুষ’ নিয়ে উন্মাদনার শেষ নেই। ‘বাহুবলী’ খ্যাত প্রভাসের বিপরীতে অভিনয় করবেন কৃতি। ছবিটি নির্মিত হচ্ছে ৫০০ কোটি রুপির বেশি বাজেটে। থাকবে ভিএফএক্সের ছড়াছড়ি। এতে কাজ করবে হলিউডের জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর টিম।

এদিকে বলিউড সুপারস্টার শহিদ কাপুরকে সবশেষ ‘জার্সি’ সিনেমায় অভিনয় করতে দেখা যায়। সিনেমার গল্প ভারতীয় ক্রিকেটের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। বক্স অফিসে খুব একটা ব্যবসা না হলেও শহিদের অভিনয় সবার নজর কেড়েছে।

গৌতম তিন্নানুরি পরিচালিত জার্সির প্রধান দুই চরিত্রে অভিনয় করেন শহিদ কাপুর ও ম্রুনাল ঠাকুর। এ ছবি দিয়ে প্রথমবার জুটি বাঁধেন তারা। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতা পঙ্কজ কাপুর, পালাক সিং, রুদ্রাশিস মজুমদার, রণিত কামরা, ঋতুরাজ সিংদের মতো তারকাদের।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা