× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পর্দায় ফিরছেন পপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪ ১৩:০৩ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৪ ১৩:৩১ পিএম

সাদিকা পারভীন পপি

সাদিকা পারভীন পপি

পপি কোথায়! পপি নেই! তাকে নিয়ে শোনা যায় নানা গুঞ্জন। এরই মধ্যে তার বিয়ে ও মা হওয়ার খবর পেয়ে গেছেন সবাই। নতুন খবর হচ্ছে পর্দায় ফিরছেন পপি। মুক্তিপ্রতীক্ষিত পপির সিনেমার নাম ‘ডাইরেক্ট অ্যাকশন’।

নতুন সিনেমায় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন সাদিকা পারভীন পপি। এতে তার বিপরীতে আছেন আমিন খান। ছবিতে আরও অভিনয় করেছেন মামনুন ইমন, অভি, শিরিন শিলা প্রমুখ। ছবিটি বানিয়েছেন সাদেক সিদ্দিকী। তিনি বলেন, ‘এরই মধ্যে ছবির সেন্সর ছাড়পত্র পেয়ে গেছি। ভেবেছিলাম পপিকে নিয়েই প্রচার করে ছবিটি মুক্তি দেব। আপাতত সেটা আর করা যাচ্ছে না।’

বড় পরিচালকদের সঙ্গে কাজ করে ক্যারিয়ার শুরু করেছিলেন পপি। পেয়েছিলেন জনপ্রিয়তা। সেই পপি হঠাৎ হারিয়ে যান। কয়েক বছর আগে শিল্পী সমিতির নির্বাচনে এক ভিডিওবার্তার মাধ্যমে আবারও দেখা যায় তাকে। গুঞ্জন আছে, ঢালিউড এ তারকা পরিবার নিয়ে ধানমন্ডিতে থাকেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা