× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোকের ছায়া সংগীতাঙ্গনে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪ ১২:১৭ পিএম

শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

শাফিন আহমেদ। ছবি: সংগৃহীত

জনপ্রিয় ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার গান কয়েক প্রজন্মের বেড়ে ওঠার সঙ্গী। আপন সৃষ্টিকর্ম তাকে স্মরণীয় করে রাখবে। প্রিয় এ শিল্পীর প্রতি তারকাদের শ্রদ্ধাঞ্জলি-

মাহফুজ আনাম জেমস (নগরবাউল)

‘চাঁদ তারা সূর্য নও তুমি/নও পাহাড়ি ঝর্ণা/যদি বলি ফুল তবুও হবে ভুল/তোমার তুলনা হয় না’।

বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদের প্রতি l ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইল গভীর সমবেদনা। আসুন আমরা সবা তার আত্মার চিরশান্তি কামনা করি।

খালিদ করিম বিপ্লব (প্রমিথিউস)

একজন দিলখোলা মানুষ ছিলেন আমাদের প্রিয় শাফিন ভাই। ওনার সঙ্গে একান্তভাবে না চলা ছাড়া এটা বোঝাই যায় না। বাংলা সংগীতকে শক্তিশালী করার এক নায়ক আমাদের শাফিন ভাই। কালজয়ী সুরস্রষ্টা কমল দাশগুপ্ত ও নজরুলসংগীতের সম্রাজ্ঞী বরেণ্য শিল্পী ফিরোজা বেগমের সুযোগ্য সন্তান। আমরা সবাই ওনার জন্য হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করিÑআল্লাহ আপনি শাফিন ভাইকে বেহেশতবাসী করুন। 

জামশেদ চৌধুরী (পাওয়ারসার্জ)

জীবনেও শাফিন আহমেদের সঙ্গে দেখা হবে চিন্তা করতে পারতাম না। একদিন আমরা যখন ডিজুস্ রকস্টারসের জন্য অডিশন দিতে গেলাম তাকে জাজ প্যানেলে দেখে বিশ্বাস করতে পারছিলাম না। সেই দেখার অনুভূতি বলে বোঝানো যাবে না। পরের মুহূর্ত থেকে তিনি আমাদের সংগীতের ধরনকে সর্বদা সমর্থন করেছিলেন। আমাদের বেসিস্ট টোন সেট করা থেকে শুরু করে আমার লাইন কীভাবে গাওয়া উচিত এবং আমাদের সমালোচনা করা পর্যন্ত তিনি সর্বদা আমাদের অনুপ্রাণিত করেছেন। শান্তিতে থাকুন শাফিন ভাই। আমি শুধু এটুকুই বলতে পারি যে আমি সেই সৌভাগ্যবানদের একজন যারা আপনার সঙ্গে ইউএসএ ট্যুরে যাওয়ার আগে আপনার সঙ্গে দেখা করতে পেরেছি। আপনার গান ‘আমি ভুলব না তোমাকে’ সব সময় আমার ব্যক্তিগত প্রিয় হয়ে থাকবে। আবার দেখা হবে, ভাইয়া।

আলিফ আলাউদ্দিন

শাফিন ভাই, আপনার আত্মার শান্তি কামনা করছি। আপন কর্মে আপনি অমর হয়ে রইবেন। আপনাকে আমরা ভালোবাসি।

মিফতাহ জামান

আমার হাত এখনও কাঁপছে এটা লিখতে লিখতে, প্রতিনিয়ত এ ছবির দিকে তাকিয়ে আছি আর সকাল থেকে ওধরায় আরেকবার মঞ্চ থেকে তার কথাগুলো মনে পড়ছে। এটা মেনে নেওয়া খুব কঠিন মাত্র ২০ দিন আগে শাফিন ভাইয়ের উপস্থিতিতে পারফর্ম করতে গিয়ে খুব নার্ভাস ছিলাম। এ অনুভূতি আমার হৃদয় থেকে কখনও বের হবে না। তার উপস্থিতি ছিল অনুপ্রেরণা, তার গান ছিল উপহার এবং স্মৃতি ছিল আশীর্বাদ। তার মৃত্যুসংবাদ আমাদের হৃদয়ে শূন্যতা সৃষ্টি করে। আল্লাহ তাকে জান্নাত দান করুন। শান্তিতে থাকুন, স্যার।

এ ছাড়া দেশের বিভিন্ন ব্যান্ডদল ও সংগীতশিল্পী কিংবদন্তি এ গায়কের প্রস্থানে শোক জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা