× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রিয় কণ্ঠশিল্পী শাফিন আহমেদ আর নেই

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৪ ১০:৪১ এএম

আপডেট : ২৫ জুলাই ২০২৪ ১০:৫০ এএম

মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন আহমেদ। ছবি : সংগৃহীত

মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক শাফিন আহমেদ। ছবি : সংগৃহীত

দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইলস ব্যান্ডের সুরকার ও গীতিকার শাফিন আহমেদ মারা গেছেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) সকাল ৬টা ৫০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাফিন আহমেদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাহীন আহমেদ। তিনি জানিয়েছেন, শাফিনের হার্ট অ্যাটাক হয়েছিল। তার বয়স হয়েছিল ৬৩ বছর।

শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। তিনি মাইলসের বেজ গিটারিস্ট এবং প্রধান গায়ক। মাইলস ব্যান্ডের বাইরে সলো ক্যারিয়ারে সুনাম অর্জন করেছেন। এ ছাড়া বেশ কিছু সলো ও মিক্সড অ্যালবামে তার গান রয়েছে।

তার কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার প্রভৃতি।

শাফিন আহমেদের মা সংগীতশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সুরকার কমল দাশগুপ্ত। এ পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকে শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন, আর মায়ের কাছে শিখেছেন নজরুলগীতি।

সংগীতের পাশাপাশি শেষ দিকে এসে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এ গায়ক। ২০১৭ সালে তিনি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনে (এনডিএম) যোগ দেন। এরপর ২০১৮ সালে জাতীয় পার্টিতে যুক্ত হন। দুই দলেই গুরুত্বপূর্ণ পদে ছিলেন শাফিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা