× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মিথিলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৫:৪৬ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৫:৫৩ পিএম

ডিভোর্স নিয়ে মুখ খুললেন মিথিলা

তারকা দম্পতি মিথিলা-সৃজিত মুখার্জির ডিভোর্স নিয়ে কিছুদিন ধরে শোনা যাচ্ছে বিভিন্ন গুঞ্জন। ছড়িয়েছে নানা রকমের গুজব। এবার তাই ডিভোর্স প্রসঙ্গে মুখ খুলেছেন মিথিলা।

বাংলাদেশসহ ওপার বাংলার টালিউডেও বিষয়টি নিয়ে চলছে ব্যাপক জল্পনা। ফেসবুকে তাদের ইঙ্গিতপূর্ণ পোস্ট কেন্দ্র করে ভক্তদের মনে দানা বেঁধেছে বিচ্ছেদের সুর।

তাই এ বিষয়ে শেষ পর্যন্ত মুখ খুলেছেন মিথিলা। ভারতীয় একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘বিয়ে ভাঙার গুজব পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনো ধারণাই নেই, একটা সাধারণ সোশ্যাল মিডিয়া পোস্ট কীভাবে আমাদের ডিভোর্সের জল্পনা শুরু করে দিল।’

মিথিলা আরও বলেন, ‘শুরুতে সৃজিতের পোস্ট আমি খেয়াল করিনি। যখন লোকজন এটা নিয়ে কথা বলতে শুরু করল, আমার বেশ কয়েকজন বন্ধু আমাকে ব্যাপারটা জানায়। আমি তো হতচকিত হয়ে গিয়েছিলাম যে কত সহজভাবে লোকে আমাদের ডিভোর্স নিয়ে কথা বলছে। আমরা তো তেমন কিছুই লিখিনি।’

মিথিলার ভাষায়‘আমার কাছে এ বিষয়টা খুব অনৈতিক। এর আগেও ঠিক একইভাবে ডিভোর্সের জল্পনা শুরু হয়েছিল যখন কোভিডের জন্য আমি ঢাকায় আটকে পড়েছিলাম। আমি জানি, সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া চলে, তবে এখন বিষয়টা বাড়াবাড়ির পর্যায়ে চলে গেছে। দিনের শেষে একজন নারীর মানহানি হচ্ছে। এটা ঠিক নয়।’

প্রসঙ্গত, ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সৃজিত-মিথিলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা