× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিনি হানিমুন কাটাচ্ছেন শেহতাজ-প্রীতম

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২২ ১৪:৩১ পিএম

আপডেট : ১৮ নভেম্বর ২০২২ ১৪:৫৪ পিএম

মিনি হানিমুন কাটাচ্ছেন শেহতাজ-প্রীতম

সম্প্রতি বিয়ে করেছেন অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম ও সংগীতশিল্পী-অভিনেতা প্রীতম হাসান। গত ২৮ অক্টোবর চায়ের শহর সিলেটের এক পাঁচতারকা হোটেলে সেরেছেন তাদের বিয়ের অনুষ্ঠান।

বিয়ের পালা শেষে কোথায় হবে তাদের হানিমুন তা নিয়ে ভক্ত অনুরাগীদের মনে প্রশ্ন ছিল। যদিও এক সাক্ষাৎকারে শেহতাজ জানিয়েছিলেন, ‘সবে তো বিয়ে হলো। বর্তমানে হাতে কিছু কাজ রয়েছে। সময়-সুযোগ হলে দুই মাস পরে জাপানে হানিমুনে যাব।’

অবশেষে তারা মিনি হানিমুন কাটাচ্ছেন কক্সবাজারে। 

যে খবর মিলল তাদের দেওয়া ফেসবুক পোস্টে। প্রীতম হাসান তার ভ্যারিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিজেদের বেশ প্রেমময় মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন ‘মিনি’। 

এদিকে শেহতাজ তার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন একটি ভিডিও। ক্যাপশনে লিখেছেন, মাই হ্যান্ডসাম হাসবেন্ড। এর বেশ কয়েক ঘণ্টা পর শেয়ার করেছেন আরও কিছু প্রেমময় ছবি। যেখানে ক্যাপশনে লেখা, সানসেট ইজ এভরিথিং। এ থেকে বোঝাই যাচ্ছে জীবনের বেশ সুখকর সময় কাটাচ্ছেন এই দুই তারকা দম্পতি। 

প্রসঙ্গত, বিয়ের আগে ৫ বছর তারা প্রেম করেছেন। ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিও করতে গিয়ে দুজনের পরিচয় হয়। শুটিং সেট থেকেই ধীরে ধীরে একে অন্যের প্রেমে পড়েন।  

দুই পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। এ ছাড়া সেখানে সংগীতশিল্পী ও শোবিজের নানা তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রীতম সংগীতশিল্পী হলেও পাশাপাশি নাটক ও ওয়েবফিল্মেও কাজ করছেন। ইতোমধ্যে ‘আড়াল’ ওয়েব সিরিজের শুটিং সম্পন্ন করেছেন তিনি।

এদিকে শেহতাজ মডেল ও অভিনেত্রী। তিনিও শোবিজে নিয়মিত কাজ করছেন। তার অভিনীত একাধিক নাটক দর্শকপ্রিয়তা লাভ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা