× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নায়িকা হয়েই ফিরতে চান মাহিয়া মাহি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৪ ১২:৩৪ পিএম

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

চিত্রনায়িকা মাহিয়া মাহি। ছবি : সংগৃহীত

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসা সফল সিনেমা ‘রাজকুমার’-এ মাহিয়া মাহিকে দেখা গেছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের মায়ের চরিত্রে। বরাবরই নায়িকা হিসেবেই পর্দা কাঁপানো মাহিকে এমন একটি চরিত্রে দেখে চমকে গিয়েছিল সবাই।

চরিত্রটি মাহির অভিনয় ব্যাপক প্রশংসিত হলেও ভবিষ্যতে আর কখনও শাকিবের মা-ভাবি হতে চান না বলে জানিয়েছেন নায়িকা। বিয়ে, সন্তান, রাজনীতি ও নির্বাচন নিয়ে ব্যস্ততায় বেশ কয়েক বছর পর্দার বাইরে থাকার পর নতুন করে নিজের অবস্থান শক্তিশালী করে তুলতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ঢালিউডের একসময়ের ব্যস্ত এই নায়িকা। ব্যক্তিজীবনে নানা টানাপড়েন গেলেও দারুণভাবেই ঘুরে দাঁড়াচ্ছেন তিনি। এখন শুধু ভালো কিছু সিনেমার গল্প-প্রস্তাবের অপেক্ষায় রয়েছেন তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার নিয়ে পরবর্তী পরিকল্পনার বিষয়ে কথা বলেন মাহি। আর কখনও শাকিবের মায়ের চরিত্রে কাজের প্রস্তাব পেলে করবেন কি নাÑ জানতে চাইলে মাহি বলেন, ‘না, আর শাকিবের মা-ভাবি হতে চাই না। তবে তার সঙ্গে কাজের ইচ্ছা সব সময়ই আছে। কারণ, শাকিব খানের বিকল্প আছে বলে আমার মনে হয় না।’

নতুন কাজের ব্যাপারে মাহি বলেন, অনেক চিত্রনাট্য হাতে পেয়েছি। কিন্তু সেগুলো দেখার পর অভিনয় করব এমন ইচ্ছা হয়নি। আমি কামব্যাক করতে চাই নায়িকা হিসেবে, অভিনেত্রী হিসেবে। তাই এখন অপেক্ষায় আছি একজন ভালো নির্মাতা ও ভালো চিত্রনাট্যের জন্য।

তবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি কখনোই ব্যস্ত অভিনেত্রী হতে চাই না। একের পর এক কাজ করার ইচ্ছা নেই। ভালো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতেও আপত্তি নেই। মানুষ যেন আমাকে ব্যস্ত অভিনেত্রীর তকমা না দিয়ে অভিনয়ে মুগ্ধ হন, তৃপ্ত হন। এটাই আমার লক্ষ্য।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা