× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আলোচনায় তৌসিফ-তটিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৪ ১০:২২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইউটিউবে প্রকাশের মাত্র তিন দিনের মাথায় ভিউ দাঁড়িয়েছে প্রায় ৫ মিলিয়ন বা ৫০ লাখ! তবে এটি কোনো ভাইরাল কিংবা কমেডি ঘরানার শিল্পীর কনটেন্ট নয়; নিখাদ প্রেমের গল্প!

তবু রেকর্ড করে দেখাল প্রবীর রায়চৌধুরীর চিত্রনাট্য ও নির্মাণে ‘লাভ সাব’ নাটকটি। ৪ জুলাই সন্ধ্যায় সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনীর অন্যতম এই ঈদের নাটক। এতে আরও অভিনয় করেছেন কিংকর আহসান, জীবন রায়, ইরা, বাবু, পলিন, মাসুম রেজওয়ান, মুন্না, মুহিত, স্নেহা প্রমুখ। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে ৬ নম্বরে অবস্থান করেছিল ৮ জুলাই। লাভ সাব মূলত বন্ধুত্ব, প্রেম ও জার্নির গল্প। যাতে তৌসিফ-তটিনীর অভিনয়-রসায়ন চোখে লাগার মতো বলে মনে করছেন দর্শক-সমালোচকরা। ভারত থেকে একজন দর্শক লিখেছেন, ‘বাংলা এক ঘণ্টার নাটক দেখে যে বিনোদন পাই, ইন্ডিয়ান তিন ঘণ্টার মুভি দেখেও এত বিনোদন পাই না।’ আরেকজনের মন্তব্য, ‘কিছু কিছু নাটক মনে হয় পুরো বাস্তব। অনেক ভালো লাগল নাটকটা।’এমন সাড়া প্রাপ্তির প্রসঙ্গে নির্মাতা বললেন, ‌‌‌‘কাজটা ভালো হয়েছে। শুরু থেকে মনে হচ্ছিল দর্শক পছন্দ করবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা