প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ১২:২২ পিএম
অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের বিয়েতে পারফর্ম করেছেন জাস্টিন বিবার।
মুকেশ আম্বানির ছেলের বিয়ে নিয়ে চমক চলছেই। ১২ জুলাই চার হাত এক হবে অনন্ত আম্বানি-রাধিকা মার্চেন্টের। গত শুক্রবার ছিল সংগীতের অনুষ্ঠান। সেখানেই পারফর্ম করেছেন জাস্টিন বিবার। অনন্ত-রাধিকার সংগীতে পারফর্ম করার সময় জাস্টিন পরেছিলেন সাদা স্যান্ডো গেঞ্জি, তার ওপরে চাপিয়েছিলেন জ্যাকেট। পরে জ্যাকেটটি খুলে ফেলেন। সঙ্গে পরেছিলেন প্যান্ট, বুট ও টুপি।
বিবার তার ‘লাভ ইওরসেল্ফ’, ‘পিচস’, ‘হোয়্যার আর ইউ নাউ’ ও ‘নো ব্রেইনার’সহ আরও বেশ কয়েকটি জনপ্রিয় গান গেয়েছেন। বিবারের পারফরম্যান্স ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। বিবারের মঞ্চে উঠেছিলেন ওরি, পপ তারকার সঙ্গে যোগ দিয়ে তিনিও গাইতে শুরু করেন। অনুষ্ঠান শেষ হতেই মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রে রওনাও হন বিবার। বিমানবন্দরে ঢোকার সময় অনেকেই জাস্টিন বিবারকে দেখে তার সঙ্গে হাত মেলাতে ছুটে আসে। জানা গেছে, জাস্টিন বিবার নাকি এই পারফরম্যান্সের জন্য নিয়েছেন ১ কোটি ডলার, অর্থাৎ বাংলাদেশের মুদ্রায় ১০০ কোটি টাকারও বেশি।