প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ০৯:৩৬ এএম
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন।
বলিউডের তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ঘরে আসছে নতুন অতিথি। তাদের কোলে ছেলে নাকি মেয়েসন্তান আসবে, তা নিয়ে কৌতূহলের শেষ নেই।
সেই কৌতূহল মেটাতে এগিয়ে এলেন ভারতের সেলিব্রেটি জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি। এর আগে এই জ্যোতিষী ভবিষ্যদ্বাণী করেছিলেন যে দীপিকা ২০২৪ সালে অন্তঃসত্ত্বা হবেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রণবীর-দীপিকার সন্তানকে নিয়ে এবার নতুন ভবিষ্যদ্বাণী করেছেন পণ্ডিত জগন্নাত। তিনি বলেছেন, ‘রণবীর-দীপিকার সন্তান তার বাবা-মায়ের কাছে রাজকুমার হবে। আশা করা হচ্ছে, এ দম্পতির জন্য সৌভাগ্য ফিরিয়ে আনবে।’