× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিজের পরিচালনায় ফিরছেন কুসুম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ জুলাই ২০২৪ ০৯:৩২ এএম

কুসুম শিকদার।

কুসুম শিকদার।

দীর্ঘ বিরতি কাটিয়ে নিজের পরিচালিত সিনেমা দিয়ে পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। ২০০২ সালে লাক্স-আনন্দধারা ফটোজেনিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মডেলিং ও ছোটপর্দায় অভিনয় করে আলোচনায় আসেন তিনি। পরে গানও গাইতে দেখা গেছে। ২০১০ সালে চলচ্চিত্রে অভিষিক্ত হন ‘গহীনে শব্দ’ সিনেমার মাধ্যমে। ২০১৫ সালে তাকে সর্বশেষ দেখা গেছে পশ্চিমবঙ্গের খ্যাতিমান নির্মাতা গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমায়। এই সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিলেন তিনি। 

কিন্তু গত পাঁচ বছরে পর্দায় সেভাবে দেখা মেলেনি কুসুমের। মাঝখানে নিজের কবিতা ও গানের মিউজিক ভিডিওতে মডেল হলেও নাটক-সিনেমায় অভিনয়ে আর দেখা যায়নি। কারণ কী জানতে চাইলে নায়িকা বলেন, ‘দূরে থাকার কারণ আসলে নিতান্তই ব্যক্তিগত। তা ছাড়া অভিনয় ও ব্যক্তিজীবন আলাদা রাখতেই আমি পছন্দ করি। তাই বিষয়টি খোলাসা করতে চাই না।’ 

এদিকে গত বছর হঠাৎ কুসুমের সিনেমা পরিচালনার কথা শোনা গিয়েছিল। এরপর অনেকটা নীরবেই শেষ করেছেন সিনেমার শুটিং। ‘শরতের জবা’ নামের সিনেমার গল্পও কুসুমেরই লেখা। শুটিং শেষে সিনেমাটি সম্প্রতি ছাড়পত্রও পেয়েছে। এবার চলছে সিনেমাটি মুক্তির প্রস্তুতি। এ প্রসঙ্গে কুসুম গণমাধ্যমকে বলেন, ‘সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে আমার সিনেমাটি রিলিজ করতে চাই। এখনও প্রতিনিয়ত সিনেমাটি নিয়েই কাজ করে যেতে হচ্ছে। সিনেমা হলের জন্য আলাদা করে প্রস্তুত করছি। সেটার জন্য সাউন্ড ঠিক করতে অনেক সময় লেগেছে। অভিনেত্রী হিসেবে এসব অভিজ্ঞতা নতুন এবং পরিচালক হিসেবে কাজটি চ্যালেঞ্জিং।’

সিনেমায় কুসুমের বিপরীতে দেখা যাবে ইয়াশ রোহানকে। আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, জিতু আহসান, বড়দা মিঠু, অশোক ব্যাপারী প্রমুখ। 

পরিচালনার অভিজ্ঞতা জানতে চাইলে কুসুম বলেন, ‘গল্প থেকে শুরু করে সবকিছুর সঙ্গেই আমাকে ঘনিষ্ঠভাবে যুক্ত থাকতে হয়েছে। চিত্রনাট্য করেছি, সম্পাদনা, কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন থেকে শুরু করে সবই পরিকল্পনা করে করতে হয়েছে। অন্যরা সহযোগিতা করছেন কিন্তু মূল কাজটা নিজেকেই বুঝে নিতে হয়েছে। এই কাজগুলো যেমন আনন্দের, তেমনই কষ্টের। এত টাকা লগ্নি করে সিনেমাটি বানানো। সেই সিনেমার দৈর্ঘ্য যখন কমাতে হয়, তখন খুবই কষ্ট লাগে। এতটা যত্ন করে সিনেমাটি নির্মাণ করা। সেখানে কোনো দৃশ্য ফেলে দেওয়া, পরিচালক হিসেবে নিজের কাছেই স্যাক্রিফাইস করেছি। আমি শুধু চাই, আমার দর্শকরা নতুন কুসুমকে দেখুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা