× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছরাঙায় ইরফান সাজ্জাদ ও শেহতাজের প্রতিচ্ছবি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৬:১৫ পিএম

আপডেট : ০৪ জুলাই ২০২৪ ১৭:৩০ পিএম

ট্রেন্ডি ঘারানার রোমান্টিক গল্প প্রতিচ্ছবি নাটকে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ ও শেহতাজ

ট্রেন্ডি ঘারানার রোমান্টিক গল্প প্রতিচ্ছবি নাটকে অভিনয় করছেন ইরফান সাজ্জাদ ও শেহতাজ

৫ জুলাই শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হবে নাটক প্রতিচ্ছবি। মেজবাহ উদ্দিন সুমন ও অনিন্দিতা ঊষার রচনায় নাটকটি পরিচালনা করেছেন সানজিদ খান প্রিন্স। 

সম্পূর্ণ ট্রেন্ডি ঘারানার রোমান্টিক গল্প প্রতিচ্ছবির নির্মাতা সানজিদ খান প্রিন্স মনে করেন- ইরফান সাজ্জাদ ও শেহতাজ জুটির অন্য কাজগুলোর মধ্যে এই গল্পটি একটু ভিন্ন ধাঁচের। এই গল্পের পরতে পরতে রয়েছে বেশ কিছু স্মুথ লাভ মোমেন্ট যা প্রেমিক হৃদয়ের দর্শকদের মন কাড়বে, চোখ জুড়াবে।

জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘প্রতিচ্ছবি নাটকের মধ্যে কোনো গতানুগতিক ভালোবাসার উচ্চবাচ্য নেই, মানব মানবীর হৃদয়ের গহিনে লুকায়িত ভালোবাসার ছাপ রয়েছে গল্পের পরতে পরতে। আশা করি আমার প্রিয় দর্শকরা একটু ভিন্ন প্রেমের পরশ পাবেন প্রতিচ্ছবি নাটকে।’ মডেল ও অভিনেত্রী, ‘শেহতাজ মুনিরা হাসেম বলেন, ‘প্রতিচ্ছবি ইজ এ ভেরি স্মুথ লাভ স্টোরি। এ প্রোডাকশন টিমের প্রত্যেকে অনেক ভালোবেসে, পরিশ্রম করে, কাজটি করেছেন। আশা করি আমার প্রিয় দর্শকরা প্রতিচ্ছবি নাটকটি দেখে বিনোদিত হবেন।'

স্বপ্নঘুড়ি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘প্রতিচ্ছবি’ নাটকে ইরফান সাজ্জাদ, শেহতাজ মুনিরা হাসেম ছাড়াও অভিনয় করেছেন মৌ শিখা, মৌমি শেখ, কবির টুটুল, হেলাল উদ্দিন পারভেজ, তানভীর তপু প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা