× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রায়হান রাফীর আগামী ছবিতে জিৎ!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ০৯:৩৬ এএম

রায়হান রাফী।

রায়হান রাফী।

অস্ট্রেলিয়া, কানাডাসহ নানা দেশে ইতোমধ্যে ‘তুফান’ তুলেছে শাকিব খান-মিমি চক্রবর্তী জুটি। রায়হান রাফীর তৃতীয় ছবি ‘তুফান’ ভারতে মুক্তি পাচ্ছে ৫ জুলাই। তার আগেই নতুন আলোচনা পরিচালককে ঘিরে। ‘পরান’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’-এর পর চতুর্থ ছবিও যেন ব্লকবাস্টার হয় তার ছক নাকি আগাম কষে ফেলেছেন পরিচালক। গুঞ্জন, রাফীর পরের ছবির নায়ক নাকি জিৎ। সূত্র আনন্দবাজার অনলাইনের। 

জিৎ

আনন্দবাজার অনলাইনকে পরিচালক রায়হান রাফী বলেছেন, ভারতের সঙ্গে যৌথ প্রযোজনায় আরও ছবি তৈরির ইচ্ছে আছে। জিৎদা বাংলার সুপারস্টার। ওর সঙ্গে কাজ করতে পারলে খুবই ভালো লাগবে। কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির আরও অনেককেই আমার পছন্দ। তাই এখনই আলাদা করে কারও নাম উল্লেখ করার সময় আসেনি। রায়হান বাণিজ্যিক ঘরানার ছবি ভালোবাসেন। সেই কারণেই কি দুই বাংলার প্রথম সারির তারকাদের নিলেন? পরিচালকের কথায়, ‘আরও কারণ আছে। এক. শাকিব পশ্চিমবঙ্গের অনেক নায়িকার সঙ্গে কাজ করছেন। মিমির সঙ্গে করেননি। তাই ওদের জুটি বানালাম। দুই. দর্শক নতুন জুটি দেখতে খুব ভালোবাসে। শাকিব-মিমির জুটি আবারও সেটা প্রমাণ করে দিয়েছে। তিন. দুজনেই দুই বাংলার সেরা অভিনেতা।’ তার তৃতীয় ছবি যাতে সবদিক থেকে সেরা হয় তার জন্যই তিনি দুই পারের নায়ক-নায়িকা নিয়েছেন। ছবির প্রযোজকও দুই বাংলার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা