× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এবার বলিউডে পা রাখলেন সাইফপুত্র ইব্রাহিম

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২২ ১৪:৫৬ পিএম

আপডেট : ১৭ নভেম্বর ২০২২ ১৫:৩০ পিএম

এবার বলিউডে পা রাখলেন সাইফপুত্র ইব্রাহিম

বি-টাউনে কান পাতলেই শোনা যাচ্ছিল গুঞ্জন। অবশেষে তা সত্যি হলো। এবার বলিউড কাঁপাতে আসছেন সাইফ আলি খান-অমৃতা সিংয়ের ছেলে ইব্রাহিম আলি খান। আর এ অভিষেক নাকি হচ্ছে করণ জোহরের মাধ্যমেই।

২০১৮ সালে ‘কেদারনাথ’ ছবি দিয়ে বলিউডে পা রেখেছেন সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। পাঁচ বছর পর, যখন তিনি বলিউডে অনেকটাই প্রতিষ্ঠিত তারই পদাঙ্ক অনুসরণ করলেন ভাই ইব্রাহিম।

এমনিতেই সুদর্শন হিসেবে বিশেষ আকর্ষণ রয়েছে তার। দেখতেও অনেকটা তরুণ বয়সের সাইফের মতো। অভিনয়ে আসার আগেই তাকে অনুসরণকারীর সংখ্যাটাও বিপুল। তবু বলিউড পর্দায় কবে তাকে দেখা যাবে জানতে মুখিয়ে ছিলেন অনুরাগীরা। অবশেষে তারা পেলেন সুখবর!

জানা গেছে, তারকা পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনার একটি সিনেমা দিয়েই বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন সাইফপুত্র। সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন আরেক তারকা বোমান ইরানির পুত্র কায়োজে ইরানি।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-এর সুডো চরিত্রকে কি মনে আছে? সেই সুডোই এই কায়োজে ইরানি। যিনি কি না এবার আসছেন পরিচালনায়।

যদিও সিনেমাটির নাম এখনও জানা যায়নি। তবে যেটুকু জানা গেছে তাতে বোঝা গেল এটা হতে যাচ্ছে যুদ্ধের সিনেমা। চলচ্চিত্রটি ফ্লোরে উঠতে চলেছে ২০২৩ সালে।

মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি স্কুলে মাধ্যমিক পাঠ শেষ করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড পাড়ি জমান ইব্রাহিম। ফিরে এসে কাজ শুরু করেন ফিল্ম ইন্ডাস্ট্রিতেই। তাই বলিউডে যে একেবারেই কাজ করার অভিজ্ঞতা নেই তা বলা যাচ্ছে না। করণ জোহরের সিনেমা ‘রকি অর রানী কি প্রেম কাহানি’র সেটেও দেখা গেছে সাইফ-অমৃতার পুত্র ইব্রাহিমকে। তবে অভিনেতা হিসেবে নয়, সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন ২১ বছর বয়সি এই স্টারকিড।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা