× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশার পা ধুলেন সোনু

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩০ জুন ২০২৪ ১২:১৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে, মঞ্চের চেয়ারে বসে আছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। তার সামনে মেঝেতে বসে আছেন সোনু নিগম। প্রথমে তিনি আশার দুই পায়ে চুম্বন করেন এবং এরপর নিজ হাতে পা দুটো ধুয়ে দেন। অগ্রজের প্রতি সোনুর শ্রদ্ধা নিবেদনের এমন দৃষ্টান্ত নিয়ে অনলাইনে চলছে ব্যাপক শোরগোল। কেউ সোনুকে প্রশংসায় ভাসাচ্ছেন, কেউ বলছেন এসব লোকদেখানো বাড়াবাড়ি। 

খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওটি গত শুক্রবারের। সেদিন মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ‘স্বরস্বামিনী আশা’ শিরোনামে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। সংগীতে আশা ভোঁসলের অবদান নিয়ে রচিত হয়েছে বইটি। সেই বইয়ের অনুষ্ঠানেই আশার পা ধুয়ে শ্রদ্ধা জানান সোনু। ওই অনুষ্ঠানের মঞ্চে আরও উপস্থিত ছিলেন অভিনেতা জ্যাকি শ্রফ। তিনি পা ছুঁয়ে আশাকে প্রণাম করেন এবং উপহারস্বরূপ একটি চারা গাছ দেন। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, মুম্বাইয়ের বিজেপি সভাপতি আশিস শেলার, আশা ভোঁসলের ভাই পণ্ডিত হৃদয়নাথ মঙ্গেশকর, নাতনি জনাই ভোঁসলে প্রমুখ। আশা ভোঁসলের জীবনীতে ৯০ জন লেখক কাজ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা