প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৫:১৯ পিএম
অবশেষে গতকাল শুক্রবার একযোগে ১৫টি দেশে মুক্তি পেয়েছে ‘তুফান’।
মুক্তির পর থেকেই দেশের প্রেক্ষাগৃহে তুমুল আলোড়ন তুলেছে রায়হান রাফী নির্মিত শাকিব খান অভিনীত ‘তুফান’। বাংলাদেশে মুক্তির পর থেকেই সিনেমাটি বিশ্বের অন্যান্য দেশে মুক্তির বিষয়ে আলোচনা চলছিল।
অবশেষে গতকাল শুক্রবার একযোগে ১৫টি দেশে মুক্তি পেয়েছে ‘তুফান’। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়াম, সুইডেন, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন, পর্তুগাল, আবুধাবি, বাহরাইন, কাতার, ওমানের শতাধিক থিয়েটারে মুক্তি পেয়েছে তুফান। বেশিরভাগ দেশে প্রথম দিনের শোয়ের অগ্রিম টিকিট বিক্রির আগেই হাউসফুল নিশ্চিত হয়েছে। ‘তুফান’-এর ইন্টারন্যাশনাল ডিসট্রিবিউটর ও এসভিএফের প্রযোজক মহেন্দ্র সনি বলেন, ‘পৃথিবীময় যেখানে যেখানে বাঙালি বসবাস করে সেখানে তুফান মুক্তি দেব।’