প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ জুন ২০২৪ ১৪:২৪ পিএম
গিয়াস উদ্দিন সেলিম।
‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম নতুন চলচ্চিত্রের কাজ শুরু করেছেন। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। আপাতত ব্যস্ত আছেন চিত্রনাট্য রচনার কাজে।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ছবির ও শিল্পীদের নাম শিগগিরই জানাব। তবে এটুকু বলতে পারি, অনেকগুলো চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। গল্পটাও তাদের খুব পছন্দ হবে।’ নিজের চিরাচরিত ধারা অব্যাহত রাখার কথা জানিয়ে পরিচালক বলেন, ‘আমার আগের সিনেমাগুলোতে যে ধরনের মাটির গন্ধ ছিল এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী বছরই দর্শক হলে ছবিটি দেখতে পারবে।’