× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গ্র্যামিতে ৬ মনোনয়ন ফিলিস্তিনি বংশোদ্ভুত র‍্যাপারের

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৮:০৪ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ২০:৩৪ পিএম

গ্র্যামির বছরের সেরা গানেও মনোনয়ন পেয়েছেন ডিজে খালিদ। ছবি : সংগৃহীত

গ্র্যামির বছরের সেরা গানেও মনোনয়ন পেয়েছেন ডিজে খালিদ। ছবি : সংগৃহীত

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৩-এ বড় ধরনের সাফল্যের পথে রয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের সংগীতশিল্পী ডিজে খালিদ। মোট ৬টি ক্ষেত্রে মনোনয়ন পেয়েছেন তিনি।

এর মধ্যে বছরের সেরা গানেও তিনি মনোনয়ন পেয়েছেন। যেখানে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকবেন বিয়ন্সে, অ্যাডেলে, টেইলর সুইফট ও হ্যারি স্টাইল।

বছরের সেরা গানে মনোনয়ন পাওয়া ছাড়াও ডিজে খালিদ সেরা র‍্যাপ আলবাম, সেরা র‍্যাপ পারফরম্যান্স, সেরা র‍্যাপসংগীত, সেরা মেলোডিক পারফরম্যান্সে মনোনয়ন পেয়েছেন। 

আর এসবের জন্য আগস্টে মুক্তি পাওয়া ‘গড ডিড’ অ্যালবামকে ধন্যবাদ দিতেই পারেন ডিজে খালিদ। অ্যাওয়ার্ড জিতলে এই প্রথম গ্র্যামির মঞ্চে ৪৬ বছর বয়সি খালিদের অ্যাওয়ার্ড জেতা হবে।  

১৯৯৮ সালে সংগীতজগতে যাত্রা শুরু হলেও ডিজে খালিদের প্রথম অ্যালবাম ‘লিসেন... দ্য অ্যালবাম’ বের হয় ২০০৬ সালে। ‘গড ডিড’-এর আগে সবশেষ বারোতম অ্যালবাম ‘খালিদ খালিদ’ বের হয়েছিল ২০২১ সালে।

১৯৫৮ সাল থেকে প্রতিবছর বার্ষিক অনুষ্ঠানের মাধ্যমে সংগীত শিল্পে অসাধারণ কৃতিত্বের জন্য গ্র্যামি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। একে গ্রামোফোন অ্যাওয়ার্ডও বলা হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা