× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ারফেজ ব্যান্ডের টিপুর অনন্য অর্জন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১৫:১২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

৪৩ বছর ধরে ড্রামস বাজিয়ে চলছেন ওয়ারফেজ ব্যান্ডের শেখ মনিরুল আলম টিপু। এর মধ্যে ২৪ বছর ধরে বিশ্বখ্যাত ড্রামস সিম্বল ও প্লেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান জিলদজিয়ানের সিম্বল ও প্লেট তার সঙ্গী। কিন্তু কোনো দিন ভাবেননি ৪০০ বছরের পুরোনো এই প্রতিষ্ঠান থেকে মিউজিশিয়ান হিসেবে স্বীকৃতি মিলবে। সেটাই ঘটেছে। গত ২১ জুন বিশ্বসংগীত দিবসে আনন্দের সেই খবর সবার সঙ্গে ভাগাভাগি করলেন টিপু।

জানা গেছে, টিপু প্রথম বাংলাদেশি ব্যান্ড মিউজিশিয়ান, যিনি বিশ্বখ্যাত সিম্বল ও প্লেট উৎপাদন প্রতিষ্ঠান জিলদজিয়ানের একজন অফিসিয়াল শিল্পীর স্বীকৃতি পেয়েছেন। জুন মাসের শুরুর দিকে খবরটি প্রথম জানতে পারেন টিপু। তবে তখন বিষয়টি কাউকে জানাতে চাননি।

২১ জুন যেহেতু ওয়ার্ল্ড মিউজিক ডে, এই দিনে আবার ওয়ারফেজ ব্যান্ডের প্রথম অ্যালবাম মুক্তি পেয়েছিল—সবকিছু মিলিয়ে টিপুর মনে হয়েছে বিশেষ দিনেই এই বিশেষ খবর সবাইকে জানাবেন।যুক্তরাষ্ট্রভিত্তিক ৪০০ বছরের পুরোনো প্রতিষ্ঠান জিলদজিয়ানের সঙ্গে অফিসিয়ালি যুক্ত হতে পারাটা অনেক বেশি আনন্দের ও অনুপ্রেরণার মনে করছেন টিপু। জিলদজিয়ান অনেক ব্যান্ড শিল্পী বাজান। প্রতিষ্ঠানটিও তাদের নিজেদের শিল্পী হিসেবে স্বীকৃতি দেয়, যারা মিউজিকে, মিউজিক ইন্ডাস্ট্রিতে ভালোভাবে অবদান 

রাখছেন। জিলদজিয়ানের সিম্বল ও প্লেট ২৪ বছর ধরে বাজাচ্ছেন টিপু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা