× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১ নম্বরে ‘দুষ্টু কোকিল’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুন ২০২৪ ১১:৪৮ এএম

ছবি কোলাজ : প্রবা

ছবি কোলাজ : প্রবা

বাংলা গানের ভিউ দিন দিন বাড়ছে। বিশ্বের নানা প্রান্তের গানের সঙ্গে এগিয়ে চলেছে বাংলা গান। পাশাপাশি টেলিভিশনের চেয়ে এখন অনলাইনভিত্তিক বিভিন্ন প্ল্যাটফর্মে খণ্ড বা ধারাবাহিক নাটক দেখার প্রবণতা বেশি। ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে আছে নাটক! এরই মধ্যে বাংলাদেশে ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষ কনটেন্টের মধ্যে প্রথমটিই নাটক ছিল! তবে রাতে প্রথম অবস্থানে চলে আসে তুফানের আলোচিত গান ‘দুষ্টু কোকিল’! গানটি এরই মধ্যে ৭.১ মিলিয়ন ভিউ হয়েছে। বাংলাদেশে ট্রেন্ডিংয়ে শীর্ষস্থানে থাকা এই গান ওটিটি প্ল্যাটফর্ম চরকির ইউটিউবে মুক্তি পায় ২০ জুন সন্ধ্যায়। আকাশ সেনের সুর, কথা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কনা। এর আগেও এ গায়িকার গাওয়া বেশ কিছু গানই হিট-সুপারহিট হয়েছে। তবে শাকিব-মিমির রসায়ন ও অন্যদিকে রায়হান রাফির নির্মাণ। সব মিলিয়ে গানটি যেন পরিপূর্ণতা পেয়েছে কনার কণ্ঠে। প্রশংসা কুড়াচ্ছে ওপার বাংলার আকাশ সেনের গাওয়া অংশটুকুও। সবমিলিয়ে ‘দুষ্টু কোকিল’-এ মেতেছে দর্শক। কনা বলেন, আমি জানি এ গানটির অপেক্ষায় ছিলেন সবাই। গানটি প্রকাশের আগেই দারুণ সাড়া পেয়েছিলাম। এবার পুরো গান আসার পর শুভেচ্ছার বন্যায় ভাসছি। আমি কৃতজ্ঞ রায়হান রাফি, সুপারস্টার শাকিব খান, মিমি চক্রবর্তীসহ ‘তুফান’-এর পুরো টিমের প্রতি। অশেষ কৃতজ্ঞতা শ্রোতা-দর্শকদের প্রতি।

তুফান সিনেমায় শাকিব খানকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন ভারতের মিমি চক্রবর্তী ও বাংলাদেশের নাবিলা। আরও আছেন চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, সালাউদ্দিন লাভলু, গাউসুল আলম শাওন প্রমুখ।

অনলাইন ভিডিও-শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব ট্রেন্ডিংয়ে বাংলাদেশ থেকে দ্বিতীয় স্থানে আছে কেএম সোহাগ পরিচালিত নাটক ‘চাঁদের হাট’। সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে নাটকটি উন্মোচিত হয়েছে ঈদের পরদিন। তার আগে ঈদের দিন নাটকটি দর্শক দেখেছেন চ্যানেল আইয়ে।

ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে থাকা তৌসিফ-কেয়া পায়েল অভিনীত নাটকটি ইউটিউবে প্রকাশের পর সাড়া ফেলেছে। চার দিনে নাটকটির প্রায় ছয় মিলিয়ন ভিউ! ট্রেন্ডিংয়ে তৃতীয় অবস্থানে আছে ভ্যানিশিং ম্যান নাটকটি। চতুর্থ অবস্থানে আছে মাস্তান নাটক।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা