× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগের জয়ন্তীতে জুলফিকার-পাভেল জুটির থিম সং

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ০৯:২৫ এএম

আপডেট : ২৩ জুন ২০২৪ ০৯:৩০ এএম

জুলফিকার রাসেল ও পাভেল আরিন। প্রবা কোলাজ

জুলফিকার রাসেল ও পাভেল আরিন। প্রবা কোলাজ

আজ ২৩ জুনÑ ক্ষমতাসীন আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দের মাত্রা বাড়াতে তৈরি হয়েছে একটি থিম সং। যা তৈরি করেছেন দেশের অন্যতম সংগীত জুটি গীতিকবি জুলফিকার রাসেল ও সংগীত পরিচালক পাভেল আরিন। ‘বাংলাদেশের হৃদয়জুড়ে আওয়ামী লীগের নাম’ শীর্ষক বিশেষ এ গানটির কথার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এটি পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ। আওয়ামী লীগের প্রযোজনায় পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সমন্বয় করেছেন দলটির দপ্তর সম্পাদক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। কোরাস কণ্ঠে গাওয়া থিম সংটি গত শুক্রবার প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ও সহযোগী-সংগঠনগুলোর সোশ্যাল মিডিয়ায়। গানটি প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছেন সংশ্লিষ্টরা। 

গানটি লেখা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘আওয়ামী লীগের মতো অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর প্রগতির অনবদ্য ইতিহাসের নজির পৃথিবীতে খুব কম। সেই দলটির প্লাটিনাম জয়ন্তীর অংশ হতে পেরে আনন্দ লাগছে।’

 গানটির সুরকার-সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘প্রথম কথা হলো বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলের প্লাটিনাম জয়ন্তীর থিম সং করতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। গানটির গীতিকবি জুলফিকার রাসেল ভাই এ ক্ষেত্রে আমার প্রথম উৎসাহদাতা। তার উৎসাহ আর কাব্যময় লিরিক আমাকে আসলে গানটির সুর তৈরিতে অনেকটা পথ এগিয়ে দেয়। আগেও আমরা একসঙ্গে বেশ কিছু বড় থিম সং করেছি, এবারও করলাম। এই গানটির ক্ষেত্রে আমি আরও একটা বিষয় ফিল করেছি, সেটা হলো স্বাধীনতা। গানটি করার ক্ষেত্রে যেটি আমাকে দিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ওনার বা দলের পক্ষ থেকে এই স্বাধীনতা না থাকলে সংগীত পরিচালক হিসেবে আমি হয় তো অ্যারেঞ্জারের মতো কয়টা ঢোল-তবলা বাজিয়ে দায়িত্ব শেষ করতে হতো। 

কিন্তু এই গানের ক্ষেত্রে আমি ও রাসেল ভাই পূর্ণ স্বাধীনতা ও সাপোর্ট পেয়েছি, যেটা অবিশ্বাস্য। সব মিলিয়ে আমি আসলে খুব হ্যাপি এই গানটি করতে পেরে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা