× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঝলমলে আয়োজনে নাদিয়ার নতুন অধ্যায়

প্রবা প্রতিবদেক

প্রকাশ : ২৩ জুন ২০২৪ ০৯:১৮ এএম

অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত। ছবি : সংগৃহীত

অভিনেত্রী সালহা খানম নাদিয়া ও তার স্বামী সালমান আরাফাত। ছবি : সংগৃহীত

ছোটপর্দার প্রিয়মুখ অভিনেত্রী সালহা খানম নাদিয়া বিয়ে করেছেন। বরের নাম সালমান আরাফাত। তিনি একজন নাট্যশিল্পী। গত শুক্রবার পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। 

শুক্রবারই সামাজিক মাধ্যমে নিজের বিয়ের একাধিক ছবি পোস্ট করে এ খবর জানিয়েছেন নাদিয়া। ছবিতে নাদিয়া, তার বর সালমান ও তাদের পরিবারের সবাইকে আনন্দঘন পরিবেশে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। প্রথম ছবিতে বিয়ের মঞ্চে বরের মুখোমুখি বসে থাকতে দেখা যায় নাদিয়াকে। ছবিটির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, আলহামদুলিল্লাহ! একইভাবে নাদিয়ার বরও দুজনের ছবিটি শেয়ার করে লেখেন, ‘আলহামদুলিল্লাহ।’ বর-কনে দুজনকেই একেবারে সাদা পোশাকে দেখা গেছে। দুই পরিবারের সদস্য ছাড়া শোবিজের কারও উপস্থিতি বিয়ের আসরে চোখে পড়েনি। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে দেশের শোবিজ অঙ্গনে নিয়মিত মুখ নাদিয়া। ২০০৮ সালে মডেলিং দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম দিকে টিভিসি করে পরিচিতি পান। এরপর ধীরে ধীরে নাটকের পর্দায় নিজের অবস্থান তৈরি করে নেন। বর্তমানে টিভি নাটকে প্রথম সারির অভিনেত্রীদের একজন। 

সামাজিকমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করতেই খুশির জোয়ার বইতে শুরু করে তারকাসহ নাদিয়ার ভক্ত-অনুরাগীদের মনে। এ সময় জুটিকে ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে মন্তব্যঘর ভরিয়ে দেন তাদের শুভাকাঙ্ক্ষীরা। সেখানে অভিনেত্রী তাসনিয়া ফারিণকেও অভিনন্দন জানাতে দেখা যায়। এ ছাড়াও মডেল অন্তু করিম, অভিনেতা মুকিত জাকারিয়া, অভিনেত্রী শাহনাজ খুশি, মনিরা খান মিঠুসহ শোবিজ অঙ্গনের অনেককেই নাদিয়া ও সালমানকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। মন্তব্যঘরে পরিচালক চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অনেক শুভকামনা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা