প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৬:২৩ পিএম
বলিউড অভিনেতা অনুপম খের। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দরজা ভেঙে অফিসে ঢুকে সিন্দুক তুলে নিয়ে গেছে চোর। চুরি হয়ে গেছে সিনেমার নেগেটিভও। চোরেরা অনুপমের অফিসে ভাঙচুরও চালিয়েছে।
নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে অনুপম খের নিজেই এ দুঃসংবাদ জানিয়েছেন সবাইকে। ওই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দুজন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি (যা সম্ভবত তারা ভাঙতে পারেনি) তুলে নিয়ে গেছে।