× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যে কটা দিন তুমি ছিলে পাশে...

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৪ ১৫:০৭ পিএম

পরীমণি।

পরীমণি।

ভালোবেসে চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। হুট করে রাজকে বিয়ে করে রীতিমতো সবাইকে চমকে দিয়েছিলেন পরী। তাদের সংসারে ভালোবাসার কমতিও ছিল না। বছর না ঘুরতেই এই তারকা দম্পতির ঘর আলো করে এসেছিল সন্তান। কিন্তু শেষ পর্যন্ত সংসার টেকেনি তাদের। 

বিচ্ছেদের পর থেকে শরিফুল রাজের নামও শুনতে পারেন না পরী। বরং এও বলেছেন যে, রাজ মরে গেলেও তাকে দেখতে যাবেন না। তবে সম্প্রতি রাজের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন পরী। ঈদুল আজহা উপলক্ষে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে ঘটেছে ওই ঘটনা। 

এর আগে অন্তঃসত্ত্বা থাকাকালে ওই অনুষ্ঠানে অতিথি হয়ে গিয়েছিলেন পরী। সঙ্গে ছিলেন স্বামী শরিফুল রাজও। এবারের অনুষ্ঠানে পুরোনো সেই ভিডিওর কিছু অংশ আবারও দেখানো হয়। সেই ভিডিও দেখেই কেঁদে ফেলেন পরী। তবে দ্রুতই চোখের পানি মুছে নিজেকে কিছুটা সামলে নেন অভিনেত্রী। 

এরপর বলেন, ‘এটা আমার জীবনের মিষ্টি কিছু মুহূর্তের একটি। যদি জীবনের তিনটি সেরা পার্ট বাছাই করতে বলা হয়, তার মধ্যে এই জার্নি একটি। সত্যি বলতে, রাজের সঙ্গে ওই সময়গুলো আমার স্বপ্নের মতো কেটেছে। ওই মানুষটা (রাজ) আমার কাছে ফেরেশতা সমান। এখনকার মানুষটির (রাজ) সঙ্গে মেলালে হবে না কিন্তু! কারণ ওই মানুষটার সঙ্গে বর্তমান মানুষটার মিল নেই। তারা দুজন আলাদা।’ তৃতীয় কোনো ব্যক্তির কারণে রাজের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরেছিল কি নাÑ এমন প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘সেটা আমি জানি না। আর এটা নিয়ে বলতে গেলে আবার সালিশ-বিচার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে আর কথা বলতে চাই না।’

আমাকে যদি বলা হয়, ‘জীবনের কোন মুহূর্তটা মমি করে রাখতে চান, তাহলে বলব- আমার গর্ভকালীন সময়টা। শুধু গর্ভকালীন নয়, এই মানুষটার (রাজ) সঙ্গে কাটানো সময়টাও।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা