× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা-করণ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২২ ১৪:৩৯ পিএম

আপডেট : ১৬ নভেম্বর ২০২২ ১৪:৪৫ পিএম

মেয়েকে নিয়ে বাড়ি ফিরলেন বিপাশা-করণ

কিছুদিন আগে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি বিপাশা বসু ও করণ সিংহ গ্রোভার। শনিবার (১২ নভেম্বর) জন্ম নেয় তাদের প্রথম সন্তান। মেয়ের নাম রাখা হয় দেবী। এবার মেয়েকে নিয়ে বাড়িও ফিরলেন তারা। হালকা গোলাপি কাঁথায় জড়ানো দেবীকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে দেখা গেল বিপাশাকে। স্বাস্থ্যের সুরক্ষার কারণে তার মুখ ঢাকা ছিল মাস্কে। তাই ক্যামেরায় মেয়ের মুখটি ধরতে পারেননি পাপারাজ্জিরা।

জন্মের পর তিন দিন হাসপাতালেই পর্যবেক্ষণে ছিলেন মা-মেয়ে। মেয়ের সুরক্ষার জন্য পরিবার ও নার্স ছাড়া কাউকেই ঢুকতে দেওয়া হয়নি কেবিনে। তাদের বাড়ি ফেরার খবরটি ছড়িয়ে পড়লে বিপাশার বাসার সামনে সাংবাদিকরা ভিড় করতে থাকেন। এরপর গাড়ি থেকে মেয়েকে নিয়ে বিপাশা-করণ নামলেও তারা গণমাধ্যম থেকে বেশ দূরে ছিলেন। আর বাড়িতে নতুন অতিথিকে বরণ করার  জন্য ছিল নানা আয়োজন। 

বিপাশা-করণ বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল সাতপাকে বাঁধা পড়েন। চলতি বছর আগস্টে তার মা হওয়ার খবরটি আনন্দ এনে দেয় দুই পরিবারের জন্য। মাতৃত্বকালীন ফটোশুটের ছবিও পোস্ট করেছিলেন বিপাশা। তারপর গত মাসেই মা এবং শাশুড়ির আদরে বাঙালি বধূর মতো ঘরোয়াভাবে সাধের আয়োজন করা হয় অভিনেত্রীর জন্য। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি।’ অপেক্ষার অবসানে এসেছে এক রাজকন্যা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা