× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাথরুমে পড়ে ছিল অভিনেতার মরদেহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুন ২০২৪ ২০:৫২ পিএম

প্রদীপ কে বিজয়। ছবি : সংগৃহীত

প্রদীপ কে বিজয়। ছবি : সংগৃহীত

মুম্বাইয়ের ফ্ল্যাট থেকে বলিউড অভিনেত্রী মালবিকা দাসের ঝুলন্ত মরদেহ উদ্ধারের এক সপ্তাহ না পেরোতেই এবার পাওয়া গেল তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রদীপ কে বিজয়ের মরদেহ।

ধারণা করা হচ্ছে, গত ১২ জুন চেন্নাইয়ের নিজ বাড়িতে মারা যান তিনি। দুদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেয় বিজয়ের বন্ধুরা। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে বাড়িতে ঢুকে বাথরুম থেকে বিজয়ের নিথর দেহ উদ্ধার করে। সম্প্রতি তিনি শ্বাসকষ্ট ও মাথা ঘোরার সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক ময়নাতদন্তে জানা যায়, মাথায় আঘাত ও হৃদরোগে আক্রান্ত হয়ে দুদিন আগেই মৃত্যু হয়েছে অভিনেতার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা